Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
ভূমিকম্প

আচমকা কেঁপে উঠল রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকা, প্রবল আতঙ্ক রাজধানীতে

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২০, ২২:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২০, ২২:০৯

options
link
আচমকা কেঁপে উঠল রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকা, প্রবল আতঙ্ক রাজধানীতে zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক করোনা আতঙ্ক। তার উপর আবার প্রচণ্ড গরম। দুইয়ে নাজেহাল রাজধানী দিল্লির বাসিন্দারা। কিন্তু শুক্রবার আতঙ্ক বাড়িয়ে ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-সহ উত্তর ভারতের একাধিক অঞ্চল। জানা গিয়েছে, হরিয়ানার রোহতক হল কম্পনের উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। তেমন ক্ষয়ক্ষতির বা হতাহতের খবর নেই। তবুও আতঙ্কে লকডাউনের মধ্যেও বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন বাসিন্দারা।

জানা গিয়েছে, শুক্রবার রাত ৯.১০ মিনিট নাগাদ দিল্লি থেকে ৬৫ কিমি দূরে হরিয়ানার রোহতকে কম্পন প্রথম অনুভূত হয়। রিখটার স্কেলে ৪.৬ মাত্রা ছিল কম্পনের। রীতিমতো কেঁপে ওঠে দিল্লি-সহ একাধিক এলাকা। এরপর লকডাউনের মধ্যেই আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে পড়েন লোকজন। এমনিতেই দিল্লি-সহ উত্তর ভারতের একাধিক জায়গায় তীব্র তাপপ্রবাহ চলছে। আরও অস্বস্তি বাড়তে পারে বলে আবহবিদদের পূর্বাভাস। তার মধ্যেই এই কম্পন আতঙ্ক ধরিয়েছে। তবে এখনও ক্ষয়ক্ষতির বা হতাহতের কোনও খবর মেলেনি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: পঙ্গপাল হানায় ঘটতে পারে বিমান দুর্ঘটনাও, সতর্ক করল DGCA]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.