Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

দিল্লিতে তীব্র ভূমিকম্প, আতঙ্কে বাসিন্দারা

কম্পনের উৎস হরিয়ানায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০১৭, ০৩:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০১৭, ০৩:১১

options
link
দিল্লিতে তীব্র ভূমিকম্প, আতঙ্কে বাসিন্দারা zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূমিকম্পের জেরে কেঁপে উঠল রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকা। শুক্রবার ভোরের কম্পন প্রায় এক মিনিট স্থায়ী হয়। দিল্লি-সহ ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের (NCR) বহু এলাকাতেই ভূমিকম্প অনুভূত হয়। ভোর ৪.২৫ নাগাদ প্রথম কম্পন টের পান স্থানীয় বাসিন্দারা। ছড়িয়ে পড়ে আতঙ্ক।

ইউএস জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট মোতাবেক, রিখটার স্কেলে এদিনের কম্পনের মাত্রা ৪.৯। ভূমিকম্পের উৎস হরিয়ানার গোহানায়, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীরে। আর একটি সূত্রের দাবি, ভূমিকম্পের উৎস হরিয়ানার রোহতকে, রিখটার স্কেলে কম্পনের মাত্র ৫। তবে ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। মেলেনি প্রাণহানির খবরও।

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.