Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Earthquake

নেপালে ৬.২ মাত্রায় ভূমিকম্প, কাঁপল দিল্লিও!

পরপর জোড়া ভূমিকম্প নেপালে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৩, ১৬:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৩, ১৬:০১

options
link
নেপালে ৬.২ মাত্রায় ভূমিকম্প, কাঁপল দিল্লিও! zoom

সোমনাথ রায়, নয়াদিল্লি: ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। নেপালে পরপর দুটি ভূমিকম্পের প্রভাবে কাঁপল রাজধানীও। নেপালে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬ ও ৬.২। ৫ কিমি দূরত্বের মধ্যে এই কম্পনের জেরই পড়ল দিল্লিতে।

জানা যাচ্ছে, এদিন দুপুর ২টো ২৫ মিনিটে প্রথম ভূমিকম্পটি (Earthquake) হয় নেপালে (Nepal)। দ্বিতীয় কম্পন হয় ২৬ মিনিট পরে, ২টো বেজে ৫১ মিনিটে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দিল্লি পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা আসা করি সকলেই নিরাপদে রয়েছেন। অনুগ্রহ করে বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় থাকুন। তবে আতঙ্কিত হবেন না। এলিভেটর ব্যবহার করবেন না। কোনও আপৎকালীন প্রয়োজনে ১১২ নম্বরে ফোন করুন।’

এদিকে কম্পন অনুভব করা গিয়েছে উত্তরপ্রদেশের লখনউ, হাপুর ও আমরোহাতেও। পাশাপাশি উত্তরাখণ্ডও কেঁপেছে ভূমিকম্পে। তবে এখনও পর্যন্ত ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.