Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

নৌসেনায় নিয়োগের পরীক্ষায় ধাক্কাধাক্কি, পদপিষ্ট পরীক্ষার্থীরা

আহতরা নৌবাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০১৬, ১৮:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০১৬, ১৮:৪১

options
link
নৌসেনায় নিয়োগের পরীক্ষায় ধাক্কাধাক্কি, পদপিষ্ট পরীক্ষার্থীরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নৌবাহিনীর নিয়োগ পরীক্ষা দিতে এসে পদপিষ্ট হলেন বহু পরীক্ষার্থী৷ পুলিশ ও নৌসেনা কর্তাদের তৎপরতায় আহতদের উদ্ধার করা হয়৷ প্রাণহানির ঘটনা না ঘটলেও গুরুতর জখম হয়েছেন অন্তত ছ’জন৷ আহতরা নৌবাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন৷

শুক্রবার সকালে মুম্বইয়ের মালাডে নৌসেনার হামলা বেস ক্যাম্পের গেটের বাইরে লাইনে দাঁড়িয়েছিলেন প্রায় সাত হাজার পরীক্ষার্থী৷ গেট খোলা মাত্র সবাই হুড়োহুড়ি করে ভিতরে ঢুকতে গেলেই ঘটে বিপত্তি৷ ধাক্কাধাক্কির ফলে মাটিতে পড়ে যান অনেকেই৷ তাঁদের পদপিষ্ট করেই ভিতরে ঢুকে পড়েন বহু পরীক্ষার্থী৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রূত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশকর্তা মিলিন্দ খেটলের বক্তব্য অনুযায়ী, কয়েকদিন আগেও নৌসেনার দু’টি পরীক্ষা হয়৷ কিন্তু তাতে কোনও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি৷ এইদিন নৌসেনার পক্ষ থেকে চার হাজার পরীক্ষার্থী হাজির হবে বলে অনুমান করা হয়েছিল৷ কিন্তু পরীক্ষার দিন পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে যায়৷ ফলে গেটের বাইরে প্রচন্ড ভিড় হয়৷ তা থেকেই এই দুর্ঘটনা ঘটে৷ যদিও পুলিশ দ্রূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ ঘটনার পর নৌসেনার নিয়োগ পরীক্ষা আবারও শুরু হয়৷

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.