Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

জোড়া পরীক্ষাতেই পাশ পরমাণু শক্তিধর ক্ষেপনাস্ত্র পৃথ্বী-২

৩৫০ কিলোমিটার দূর পর্যন্ত শত্রুপক্ষের ঘাঁটিতে পরমাণু নিক্ষেপের ক্ষমতা রাখে পৃথ্বী-২৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২১, ২০১৬, ১৭:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২১, ২০১৬, ১৭:০৪

options
link
জোড়া পরীক্ষাতেই পাশ পরমাণু শক্তিধর ক্ষেপনাস্ত্র পৃথ্বী-২ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  দুটো পরীক্ষাতেই সফল ভাবে পাশ করল পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্র৷ সোমবার সকালে ওড়িশার চাঁদিপুর সমুদ্র উপকূলের টেস্ট রেঞ্জ থেকে পরমাণু শক্তিধর দু-দুটি পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়৷ দুটি মিসাইলের উৎক্ষেপণই সফলভাবে সম্পন্ন হয়৷

পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্রটি ৩৫০ কিলোমিটার দূর পর্যন্ত শত্রুপক্ষের ঘাঁটিতে পরমাণু নিক্ষেপের ক্ষমতা রাখে৷ এটি ৫০০-১০০০কেজি পরমাণু অস্ত্র বহনে সক্ষম৷ এর আগেও ২০০৯ সালের ১২ অক্টোবর চাঁদিপুর থেকেই এই ক্ষেপণাস্ত্র দুটির সফল উৎক্ষেপণ করা হয়েছিল৷ এই ইঞ্জিনটি তরল জ্বালানি ও দুটি ইঞ্জিনের মাধ্যমে চালিত হয়৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সোমবার পৃথ্বী-২ মিসাইলটি উৎক্ষেপণ থেকে এটি বঙ্গোপসাগরের একটি নির্দিষ্ট জায়গায় আঘাত আনা পর্যন্ত পুরো বিষয়টি তদরকি করে ভারতীয় সেনা৷ ছিলেন ডিফেন্স রিসার্চ অ্যন্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশনের(ডিআরডিও)বিজ্ঞানীরাও৷

৯মিটার লম্বা এই মিসাইলটি প্রথম ২০০৩ সালে ভারতীয় সেনার হাতে আসে৷ তারপর ধীরে ধীরে এই মিসাইলটির উন্নতিসাধন করে ডিআরডিও৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.