Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
Supreme Court

হাইকোর্টের তিন বিচারপতিকে শীর্ষ আদালতে নিয়োগের সুপারিশ কলেজিয়ামের, তালিকায় কে কে?

বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা ৩১।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৫, ২১:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৫, ২১:২৬

options
link
হাইকোর্টের তিন বিচারপতিকে শীর্ষ আদালতে নিয়োগের সুপারিশ কলেজিয়ামের, তালিকায় কে কে? zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন হাইকের্টের দুই প্রধান বিচারপতি এবং এক বিচারপতিকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত করার সুপারিশ করল কলেজিয়াম।ইতিমধ্যেই কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে নামের সেই তালিকা। সেখানে রয়েছেন কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি এন ভি আঞ্জারিয়া, গুয়াহাটি হাইকের্টের প্রধান বিচরপতি বিজয় বিষ্ণোই এবং বম্বে হাইকোর্টের বিচারপতি এ এস চান্দুরকর।

১৯৮৮ সালে বিচারপতি আঞ্জারিয়া গুজরাট হাইকোর্টে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। ২০২৪ সালে তিনি কর্নাটক হাইকোর্টের প্রাধন বিচারপতি হিসাবে নিযুক্ত হন। অন্যদিকে, ১৯৮৯ সালে রাজস্থান হাইকোর্টে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন বিচারপতি বিষ্ণোই। তিনিও গত বছর গুয়াহাটি হাইকের্টের প্রধান বিচরপতি পদে উন্নীত হন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শীর্ষ আদালতের শূন্যপদ পূরণের জন্য সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের কলেজিয়াম বৈঠকে বসেছিল। তার পরই এই তিন বিচারপতির নাম সুপারিশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি বেলা ত্রিবেদীর অবসর গ্রহণের পর বর্তমানে শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা ৩১। কলেজিয়ামের এই সুপারিশে কেন্দ্র শিলমোহর দিলে বিচারপতির সংখ্যা হবে ৩৪।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.