Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Bilkis Bano Case

বিলকিস মামলায় বড় ধাক্কা গুজরাটের বিজেপি সরকারের, সুপ্রিম রায়ে অস্বস্তিতে গেরুয়া শিবির

গুজরাট সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৮, ২০২৪, ১৫:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৮, ২০২৪, ১৫:৫৬

options
link
বিলকিস মামলায় বড় ধাক্কা গুজরাটের বিজেপি সরকারের, সুপ্রিম রায়ে অস্বস্তিতে গেরুয়া শিবির zoom
দোষীদের জেলে ফেরানোর বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে ব্যবস্থা নিতে বলেছেন বিচারপতিরা। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিলকিস বানো মামলায় (Bilkis Bano Case) সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে বড় ধাক্কা খেল বিজেপি শাসিত গুজরাট সরকার (Gujarat Government) তথা  গেরুয়া শিবির। সোমবার ১১ জন দোষী সাব্যস্তর মুক্তির সিদ্ধান্ত রদ করল শীর্ষ আদালত। বিলকিসের দোষীদের মুক্তি দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যকে রীতিমতো ভর্ৎসনা করা হল। গুজরাট সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনল আদালত। বিতর্কিত তথা স্পর্শকাতর মামলার রায়ে ঠিক কী বলল সুপ্রিম কোর্ট? আগামী লোকসভা ভোটে এর কতটা প্রভাব পড়বে? 

শীর্ষ আদালত জানিয়েছে, মেয়াদ শেষ হওয়ার আগে ধর্ষকদের মুক্তি দেওয়ার আইনি এক্তিয়ারই নেই গুজরাট সরকারের। আদালতের মতে, এক্ষেত্রে ক্ষমতার দখলদারি তথা অপব্যবহার হয়েছে। বিচারপতিরা আরও বলেন, বিলকিসের মামলা এবং সাজা ঘোষণা হয়েছিল মহারাষ্ট্রে। সেক্ষেত্রে অপরাধীদের মুক্তি দেওয়ার এক্তিয়ার রয়েছে কেবল মহারাষ্ট্র সরকারের। শুনানি শেষে আদালতের তরফে আরও বলা হয়, দোষীদের কারাগারের বাইরে থাকার অনুমতি দেওয়া ‘অবৈধ আদেশ’কে বৈধতা দেওয়ার সমান। দেশে আইনের শাসনের গুরুত্বের কথাও মনে করিয়ে দেয় সুপ্রিম কোর্ট।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

[আরও পড়ুন: নৌকাবিহারেই বিপর্যয়, পথ হারিয়ে চিল্কায় দুঘণ্টা আটকে কেন্দ্রীয় মন্ত্রী]

উল্লেখ্য, ২০০২ সালে গোধরা হিংসার সময়ে অন্ত্বসত্ত্বা বিলকিসকে (Bilkis Bano) গণধর্ষণ ও তাঁর পরিবারের সদস্যদের খুনের অভিযোগে ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। কিন্তু ২০২২ সালের ১৫ আগস্ট গুজরাট সরকারের নির্দেশে ধর্ষকদের মুক্তি দেওয়া হয়। ধর্ষকদের কার্যত বীরের সম্মান দিয়ে বরণ করা হয় বিশ্ব হিন্দু পরিষদের তরফে। তারপরই দেশজুড়ে অসন্তোষের হাওয়া বইতে শুরু করে। একাধিক মামলা দায়ের হয় গুজরাট সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে।

 

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টে বড় জয় বিলকিস বানোর, ধর্ষকদের ফিরতে হবে জেলেই]

২০২২ সালের মে মাসে বিলকিস মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, দোষীরা আগাম মুক্তির দাবিতে গুজরাট সরকারের কাছে আবেদন করতে পারেন। বিচারপতি (অবসরপ্রাপ্ত) অজয় ​​রাস্তোগির সেই রায়ের অপব্যবহার করেছে গুজরাট সরকার। কার্যত জালিয়াতি করে তথ্য গোপনের মাধ্যমে ১১ জন ধর্ষককে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। এমনটাই বলল শীর্ষ আদালত। দোষীদের জেলে ফেরানোর বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে ব্যবস্থা নিতে বলেছেন বিচারপতিরা। এই পরিস্থিতিতে মুখ পুড়ল গুজরাট সরকার এবং দল বিজেপির। রামমন্দির হওয়ায় আগামী লোকসভা ভোটে ফের ক্ষমতা দখল নিশ্চিত ছিল, তখন বিলকিসের মামলায় দোষীদের জেলে ফেরানোর রায় বিষফোঁড়া হয়ে উঠতে পারে, মনে করছেন বিশ্লেষকদের একাংশ।  

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.