সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রশাসিত অঞ্চলে কেন লেফটেন্যান্ট গভর্নরই প্রশাসনিক প্রধান হিসেবে সর্বেসর্বা? আপের এই আপত্তিকে একরকম সমর্থনই করল দেশের সর্বোচ্চ আদালত৷ দিল্লি হাই কোর্টের রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল আপ সরকার৷ নোটিস জারি করে এ ব্যাপারে কেন্দ্রের জবাব তলব করল সর্বোচ্চ আদালত৷
শুক্রবার বিচারপতি এ কে সিকরি ও বিচারপতি এন ভি রামনের বেঞ্চ কেন্দ্রকে এই নোটিস পাঠিয়েছে৷ ছয় সপ্তাহের মধ্যে এ ব্যাপারে কেন্দ্রকে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লেফটেন্যান্ট গভর্নরই সর্বেসর্বা- এই মর্মেই রায় দিয়েছিল দিল্লি হাই কোর্ট৷ অপরপক্ষে আপ সরকারের দাবি ছিল, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের পরামর্শ মতো কাজ করা উচিত লেফটেন্যান্ট গভর্নরের৷ কিন্তু তা মানতে নারাজ ছিল আদালত৷ বরং আগের রায়ে সরকারের প্রতিটি কাজে লেফটেন্যান্ট গভর্নরের সম্মতি একরকম বাধ্যতামূলকই ছিল৷ এই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল আপ সরকার৷ তবে এদিনের নোটিসে সুপ্রিম কোর্ট সে রায়কে সমর্থন করল না বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ এছাড়া আপ সরকারের কিছু সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লির লেফটেন্যান্ট গর্ভনর যে কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল, তাও প্রত্যাহারের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন