Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
মধ্যপ্রদেশ কমল নাথ

অনুপস্থিত কংগ্রেসের আইনজীবী, পিছিয়ে গেল মধ্যপ্রদেশের আস্থাভোট মামলার শুনানি

মুখ্যমন্ত্রী কমল নাথ-সহ চার পক্ষকে নোটিস পাঠাল সর্বোচ্চ আদালত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০২০, ১৩:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০২০, ১৩:৪৪

options
link
অনুপস্থিত কংগ্রেসের আইনজীবী, পিছিয়ে গেল মধ্যপ্রদেশের আস্থাভোট মামলার শুনানি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশের আস্থাভোট মামলা আরও একদিন পিছিয়ে গেল। কৌশলে কিছুটা সময় বের করে নিলেন মুখ্যমন্ত্রী কমল নাথ (Kamal Nath)। সোমবার বিধানসভায় আস্থভোট না করানোয় কমল নাথ সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান(Shivraj Singh Chouhan)। মঙ্গলবার তাঁর করা মামলার শুনানি ছিল। কিন্তু, সেই শুনানিতে কংগ্রেসের তরফে কোনও আইনজীবীই পাঠানো হয়নি। বাধ্য হয়ে মামলা একদিন পিছিয়ে দিতে হল সর্বোচ্চ আদালতকে। মামলাটির পরবর্তী শুনানি হবে বুধবার সকাল সাড়ে দশটায়। 

kamal-nath

Advertisement

শিবরাজ সিং চৌহান সোমবার মাত্র ১২ ঘণ্টার মধ্যে আস্থাভোট করানোর দাবিতে শীর্ষ আদালতে আবেদন করেন। মঙ্গলবারের শুনানিতে বিজেপির তরফে সওয়াল করেন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি। কিন্তু, কংগ্রেসের তরফে কোনও আইনজীবী উপস্থিত হননি। কমল নাথ কৌশল করে আরও কিছুটা সময় চুরি করে নিতে চাইছেন বুঝতে পেরে ক্ষোভ প্রকাশ করেন বিজেপির আইনজীবী। মুকুল রোহতগি বলেন, কংগ্রেস গণতন্ত্রকে পদদলিত করছে। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ও বলেন, আস্থাভোট মামলার দ্রুত শুনানি প্রয়োজন। কিন্তু, এক্ষেত্রে সব পক্ষকে নোটিস দিতেই হবে। তারপরই কমল নাথ, রাজ্যপাল, মধ্যপ্রদেশের স্পিকার এবং মুখ্য সচিবকে নোটিস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: করোনার থাবা, মাত্র ২১ বছর বয়সে প্রাণ গেল প্রতিভাবান ফুটবল কোচের]

মামলা একদিন পিছিয়ে যাওয়ায় ২৪ ঘণ্টার জন্য স্বস্তি পেলেন কমল নাথ। তবে, এভাবে তিনি কতদিন আস্থাভোট পিছিয়ে দিতে পারবেন, তা নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল। কারণ, এই ধরনের ক্ষেত্রে সর্বোচ্চ আদালত সাধারণত দ্রুত আস্থাভোটেরই নির্দেশ দেন। মধ্যপ্রদেশের ক্ষেত্রে কী হয়, তা দেখার অপেক্ষায় সেরাজ্যের রাজনৈতিক মহল। এদিকে, শুনানিতে খানিকটা স্বস্তি পেলেও দলত্যাগী বিধায়করা সকালেই কমল নাথকে বড়সড় ধাক্কা দিয়েছেন। তাঁরা জানিয়ে দিয়েছেন, কারও কোনও চাপে প্রভাবিত না হয়ে, নিজেদের ইচ্ছাতেই পদত্যাগ করেছেন তাঁরা। মুখ্যমন্ত্রী কমল নাথের ভূমিকায় তাঁরা সন্তুষ্ট নন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.