Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

পুলিশের গুলিতে সন্দেহভাজন এক সিমি জঙ্গির মৃত্যু

এ মাসের গোড়ার দিকে জেল থেকে পালিয়ে গিয়েছিল ওই সিমি জঙ্গি|

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০১৬, ১৩:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০১৬, ১৩:৫৯

options
link
পুলিশের গুলিতে সন্দেহভাজন এক সিমি জঙ্গির মৃত্যু zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোপালে পুলিশের গুলিতে মৃ্ত্যু হল সন্দেহভাজন এক সিমি জঙ্গির৷ পুলিশ সূত্রে খবর, এ মাসের গোড়ার দিকে ওই জঙ্গি জেল থেকে পালিয়েছিল৷ বৃহস্পতিবার পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় তার৷

গত ৩১ অক্টোবর, ভোপালের সেন্ট্রাল জেল থেকে পালিয়ে যায় গত ৮ জঙ্গি৷ কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই শহর থেকে কয়েক কিলোমিটার দূরে পুলিশের গুলিতে মৃত্যু ওই ওই আটজনের| মৃতদের মধ্যে কয়েকজনের নাম আমজাদ খান, জাকির হুসেন, মহম্মদ শালিক, শেখ মেহবুব, অ্যাকুইল খিলজি৷ এরপর কড়া নিরাপত্তার বেষ্টনীতে খানদোয়া অবনা নদীর তীরে একটি গোরস্থানে মৃতদের কবর দেওয়া হয়৷ পরে দেখা যায় কেউ বা কারা ওই মৃতদের কবরের উপর ফলক তৈরি করে দিয়েছে৷ এমনকী, ফলকের মধ্যে তাদের নামের পাশে শহিদ’শব্দটি লেখা রয়েছে বলেও দেখা গিয়েছে ৷ এখানেই শেষ নয়, মৃত ওই ৮ জঙ্গির শেষকৃত্যে অংশ নেয় তাদের জন্মভিটের বহু বাসিন্দা৷ আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রায় ৭০০ জন পুলিশ সেই মিছিলের উপর কড়া নজর রাখে৷ তাঁরা সকলেই সাধারণ পোশাক পরেই মিছিলের উপর নজর রেখেছিলেন৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.