Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

মক ড্রিল চলাকালীন চারতলা থেকে পড়ে গুরুতর জখম শিক্ষিকা

চলছিল পড়ুয়াদের মক ড্রিল শেখানোর ক্লাস৷ পড়ুয়ারা বেশিরভাগই প্রাথমিক বিভাগের৷ অচিরেই সেই মক ড্রিল ক্লাস বদলে গেল আতঙ্কে৷ মক ড্রিল চলাকালীন চার তলা থেকে পড়ে গুরুতর জখম হলেন এক শিক্ষিকা৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদের একটি স্কুলে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০১৬, ১৯:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০১৬, ১৯:৩৭

options
link
মক ড্রিল চলাকালীন চারতলা থেকে পড়ে গুরুতর জখম শিক্ষিকা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলছিল পড়ুয়াদের মক ড্রিল শেখানোর ক্লাস৷ পড়ুয়ারা বেশিরভাগই প্রাথমিক বিভাগের৷ অচিরেই সেই মক ড্রিল ক্লাস বদলে গেল আতঙ্কে৷ মক ড্রিল চলাকালীন চার তলা থেকে পড়ে গুরুতর জখম হলেন এক শিক্ষিকা৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদের একটি স্কুলে৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মক ড্রিলের ক্লাস চলছিল ওই স্কুলে৷ মক ড্রিলে অংশ নেন জখম ওই শিক্ষিকা৷ দুর্ঘটনা ঘটলে কী করে উঁচু থেকে দড়ি বেয়ে নামতে হবে তা হাতেকলমে দেখাচ্ছিলেন ওই শিক্ষিকা৷ সেই মতো দড়ি বেয়ে চারতলা থেকে নিচে নামছিলেন ওই শিক্ষিকা৷ আচমকাই মাঝপথে হাত ফস্কে যায় তাঁর৷ একেবারে নিচে পড়ে যান ওই শিক্ষিকা৷ ঘটনার জেরে সকলেই হতভম্ব হয়ে পড়ে৷ সম্বিত ফিরতে সকলেই ছুটে যান জখম শিক্ষিকার উদ্ধারে৷ আহত শিক্ষিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.