Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Maharashtra

পড়ানোর ফাঁকে ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ! গৃহশিক্ষককে পিটিয়ে নগ্ন করে হাঁটালেন অভিভাবকরা

পরে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন সকলে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৪, ১৬:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৪, ১৬:২১

options
link
পড়ানোর ফাঁকে ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ! গৃহশিক্ষককে পিটিয়ে নগ্ন করে হাঁটালেন অভিভাবকরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পড়ানোর ফাঁকে ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করেছেন গৃহশিক্ষক! এই অভিযোগে ওই শিক্ষকের উপর চড়াও হন অভিভাবক ও স্থানীয়রা। বেধড়ক মারধর করার পাশাপাশি নগ্ন করে এলাকায় হাঁটানো হয় অভিযুক্ত শিক্ষককে। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেন সকলে। বুধবার এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের(Maharashtra) পালগড়ে। 

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দিন দুয়েক আগেই বছর তেরোর এক কিশোরী ওই গৃহশিক্ষকের ক্লাসে যেতে অস্বীকার করে। তখনই এই বিষয়টি সকলের সামনে আসে। ওই ছাত্রীর মা-বাবা জানতে পারেন, টিউশন ক্লাসের ফাঁকে শিক্ষক তার সঙ্গে বাজে আচরণ করেছেন। এলাকায় খবর ছড়িয়ে পড়তেই একের পর এক অভিযোগ আসে ওই শিক্ষকের বিরুদ্ধে। জানা যায়, শুধু ওই ছাত্রীই নয় আরও অনেক পড়ুয়ার সঙ্গেই খারাপ আচরণ করেছেন তিনি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: তালিকায় শাহরুখ-আদানি, ভারতীয় ‘সুপার রিচ’দের সম্পত্তি সৌদি-সুইজারল্যান্ডের GDP-রও বেশি

এর পরই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও এলাকার লোকজন। সকলে মিলে গিয়ে চড়াও হন ওই গৃহশিক্ষকের উপর। ঘটনার সময় কোচিং সেন্টারেই ছিলেন তিনি। সেখান থেকে তাঁঁকে টানতে টানতে বের করে আনেন ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়েরা। বেধড়ক মারধরের পর শিক্ষককে নগ্ন করিয়ে এলাকায় হাঁটানোও হয়। পরে তাঁকে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়।

এনিয়ে স্থানীয় থানার উচ্চপদস্থ অফিসার বিজয় পওয়ার জানিয়েছেন, অভিযুক্ত গৃহশিক্ষককে অভিভাবক ও বাসিন্দারা থানায় নিয়ে আসেন। অভিযোগকারীদের বয়ান রেকর্ড করা হয়েছে। সকলের অভিযোগের ভিত্তিতে গৃহশিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.