Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

নিরাপত্তার বজ্র আঁটুনিতে মুখ্যমন্ত্রীর জন্য বুলেটপ্রুফ বাথরুম

নির্দিষ্ট খবর পেয়েই মুখ্যমন্ত্রীর বাসভবনের বাথরুমও বুলেটপ্রুফ করা হয়েছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৩, ২০১৬, ১৭:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৩, ২০১৬, ১৭:৩৭

options
link
নিরাপত্তার বজ্র আঁটুনিতে মুখ্যমন্ত্রীর জন্য বুলেটপ্রুফ বাথরুম zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিরাপত্তার কড়া বেষ্টনী তাঁকে অহরহ ঘিরে থাকে৷ কিন্তু তাও যেন সম্পূর্ণ নয়৷ আরও বাড়তে চলেছে তার মাত্রা৷ আর সে কারণেই এবার বুলেটপ্রুফ বাথরুম পেতে চলেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী৷

কে চন্দ্রশেখর রাওয়ের নিরাপত্তায় কোনও ঘাটতি নেই৷ আগামী সপ্তাহে তিনি তাঁর প্যালেসে উঠে যাবেন৷ সেখানে নজরদারির জন্য কমপক্ষে ৫০ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকছেন৷ জেড প্লাস ক্যাটেগরি নিরাপত্তায় যা যা থাকার কথা সবই থাকছে৷ তবে তার সঙ্গে বাড়তি যোগ হচ্ছে বুলেটপ্রুফ বাথরুম৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কেন এই ব্যবস্থা? গোয়েন্দাসূত্রে বিশেষ খবর পেয়েই মুখ্যমন্ত্রীর জন্য এই ব্যবস্থা করা হচ্ছে৷ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন৷ আর তাই নির্দিষ্ট খবর পেয়েই মুখ্যমন্ত্রীর বাসভবনের বাথরুমও বুলেটপ্রুফ করা হয়েছে৷

কড়া নিরাপত্তার ঘেরাটোপেই রাখা হচ্ছে মুখ্যমন্ত্রীকে৷ তাঁর বাসভবনের চারপাশে সশস্ত্র প্রহরা থাকছেই৷ পাশাপাশি আরও কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ যে কেউ ওই বাড়িতে ঢুকতে চাইলে ফোন, ঘড়ি-সহ সমস্ত ধাতব জিনিস জমা রাখতে হবে৷ ভবনটি তৈরির দায়িত্বে ছিল বিখ্যাত সাপুরজি-পালোনজি গ্রুপ৷ এমনভাবে বাড়িটি তৈরি করা হয়েছে যাতে কেউ বাইরে থেকে ভিতরে উঁকি দিতে না পারে৷ নিরাপত্তায় নূন্যতম ফাঁকও রাখা হচ্ছে না৷ আর তাতেই নয়া সংযোজন এই বুলেটপ্রুফ বাথরুম৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.