Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

জম্মু-কাশ্মীরের উরিতে জঙ্গি হামলা, শহিদ ২ জওয়ান

তিন থেকে চারজন জঙ্গি আত্মঘাতী হামলা চালিয়েছে বলেই সূত্রের খবর৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০১৬, ১০:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০১৬, ১০:৩৯

options
link
জম্মু-কাশ্মীরের উরিতে জঙ্গি হামলা, শহিদ ২ জওয়ান zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরের সেনাঘাঁটিতে ফের জঙ্গি হানা৷ রবিবার ভোর রাতে উরির সেনা হেডকোয়ার্টারে বিস্ফোরণের শব্দ শোনা যায়৷ সূত্রের খবর, আত্মঘাতী হামলা চালিয়েছে  জঙ্গিরা৷

এদিন ভোর চারটে নাগাদ আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে উরির সেনা হেডকোয়ার্টার৷ পাল্টা জবাব দেন জওয়ানরাও৷ সুইসাইড স্কোয়াডের হামলা বলেই মনে করা হচ্ছে৷ তিন থেকে চারজন জঙ্গি আত্মঘাতী হামলা চালিয়েছে বলেই সূত্রের খবর৷ বিস্ফোরণে মৃত্যু হয় ২ জওয়ানের৷ জখম হন বেশ কয়েকজন৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরিস্থিতি সামাল দিতে উরিতে পাঠানো হয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সেনা৷ জঙ্গি হানার জেরে রাশিয়া ও আমেরিকা সফর বাতিল করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷  সেনা অফিসারদের নিয়ে বৈঠক করার পর জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গেও পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তিনি৷ এখনও উরিতে মাঝেমধ্যেই গুলির শব্দ শোনা গেলেও পরিস্থিতি সেনার নিয়ন্ত্রণে বলেই জানা যাচ্ছে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত,  আক্রমণকারী চার জঙ্গিরই মৃত্যু হয়েছে৷

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.