সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চব্বিশ ঘন্টায় দ্বিতীয়বার কাশ্মীরে জঙ্গিদের নিশানায় ব্যাঙ্ক। পুলিশ সূত্রে খবর, বুধবার পুলওয়ামা জেলার ‘এলাকুয়াই দেহাতি ব্যাঙ্ক’ থেকে নগদ পাঁচ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় জঙ্গিরা। ঘটনার পর ওই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যে জঙ্গিদের খোঁজে নেমে পড়েছে সেনা ও আধাসেনা বাহিনী।
[উত্তর থেকে দক্ষিণ, পুজোর শহরে এবার তাক লাগাবেন এই শিল্পীরা]
উল্লেখ্য, মঙ্গলবার কুলগাম জেলার কাদের গ্রামের ‘এলাকুয়াই দেহাতি ব্যাঙ্ক’ লুট করে জঙ্গিরা। ওই ব্যাঙ্ক থেকে নগদ ৬৫ হাজার টাকা নিয়ে পালায় তারা। এর আগে সোমবার উপত্যকার কুলগাম এলাকায় জম্মু-কাশ্মীর ব্যাঙ্কের একটি ক্যাশ ভ্যানে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় মৃত্যু হয় ৫ পুলিশকর্মী ও দুই ব্যাঙ্ক আধিকারিকের। হামলায় মৃত পুলিশকর্মীদের বন্দুক ও ৫০ লক্ষ টাকা নিয়ে পালায় জঙ্গিরা।
[দুঃস্বপ্নের ১২ বছরে তিনবার তিন তালাকের শিকার এই মহিলা]
ওই ঘটনার ঘটনার দায় স্বীকার করে নিয়েছে হিজবুল মুজাহিদিন। হিজবুলের মুখপাত্র বুরহানউদ্দিন মঙ্গলবার একথা জানিয়েছে। তার বক্তব্য ঘটনায় দুই ব্যাঙ্ককর্মীর মৃত্যুর জন্য হিজবুল দায়ী নয়। তাঁদের মৃত্যু সিআরপিএফ জওয়ানদের গুলিতে হয়েছে। সংবাদ সংস্থা এএনআইকে এক সাক্ষাৎকারে বুরহাউদ্দিন বলে, ‘আমাদের কাছে যথেষ্ট টাকা ছিল। টাকা লুট করা উদ্দেশ্য ছিল না। ওই দুই ব্যাঙ্ক কর্মীর মৃত্যুতে সমবেদনা জানাচ্ছি। তবে কোনভাবেই তাঁদের আমরা মারিনি। ওঁদের মৃত্যু সিআরপিএফের গুলিতে হয়েছে। আর নিরীহ কাশ্মীরিদের আমরা কখনই মারতে চাই না।’
[‘উত্তরপ্রদেশের জয় ভুলে এবার সীমান্তরক্ষায় মন দিন মোদি’]