Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

৪৮ ঘণ্টার গুলির লড়াই শেষ, পাম্পোরে খতম ১ জঙ্গি

সোপিয়ানে জঙ্গিদের গ্রেনেড হামলায় জখম ৮৷ আহত একজন সিআরপিএফ জওয়ান৷ বাকি সাত জনই স্থানীয় বাসিন্দা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১২, ২০১৬, ১২:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১২, ২০১৬, ১২:৪৭

options
link
৪৮ ঘণ্টার গুলির লড়াই শেষ, পাম্পোরে খতম ১ জঙ্গি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে জঙ্গি হানা অব্যাহত৷ আটচল্লিশ ঘণ্টা বাদে পাম্পোরে হামলাকারী ১ জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা৷ শোনা গিয়েছে, জঙ্গিদের মোকাবিলা করতে গিয়ে ইডিআই বিল্ডিং ক্যাম্পাসের বেশ কিছুটা অংশ উড়িয়ে দিতে বাধ্য হয় সেনা৷ ইতিমধ্যেই দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় সিআরপিএফ-এর কনভয়ে হামলা চালায় জঙ্গিরা৷

জানা গিয়েছে, এদিন সিআরপিএফ জওয়ানরা প্রতিদিনের নিয়মমাফিক টহল দিচ্ছিলেন৷ সেই সময়ই আচমকা হামলা চালায় জঙ্গিরা৷ টহলরত জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়৷ ঘটনায় আট জন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে একজন সিআরপিএফ জওয়ান৷ বাকি সাত জনই সাধারণ নাগরিক৷ সকলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উরি হামলার পরই ভারতের সার্জিক্যাল স্ট্রাইক বড় আঘাত হেনেছিল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলির আস্তানায়৷ এরপরই কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফে সেনাকে সতর্ক করে দেওয়া হয়েছিল৷ পরপর এই হামলা সেই সতর্কবার্তাকেই বাস্তবে পরিণত করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.