Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
CoWIN app

১৫ ঊর্ধ্বদের কোভিড টিকাকরণের জন্য কো-উইনে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন, জেনে নিন দিনক্ষণ

রেজিস্ট্রেশনের জন্য কী কী নথি প্রয়োজন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৭, ২০২১, ২০:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৭, ২০২১, ২০:৩৭

options
link
১৫ ঊর্ধ্বদের কোভিড টিকাকরণের জন্য কো-উইনে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন, জেনে নিন দিনক্ষণ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরে শুরু হচ্ছে ১৫ ঊর্ধ্বদের কোভিড টিকাকরণ (Covid-19 Vaccination)। আর সেই টিকাকরণের জন্য কো-উইন (CoWIN) অ্যাপে আগেভাগে রেজিস্টার করতে হবে তাদের নাম। কবে থেকে শুরু সেই রেজিস্ট্রেশন, নাম নথিভুক্তকরণের জন্য কী কী নথি লাগবে, সোমবার জানিয়ে দিলেন কো-উইন প্ল্যাটফর্ম প্রধান ড. আরএস শর্মা।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকে শুরু হবে রেজিস্ট্রেশন। বহু পড়ুয়ার আধার কার্ড (Aadhaar Card) নেই। আবার অন্যান্য পরিচয়পত্রও নেই। সে কথা মাথায় রেখে ১৫-১৮ বছর বয়সিদের নাম রেজিস্ট্রেশনের জন্য স্টুডেন্ট আই কার্ড (Student ID Card) বা স্কুল সার্টিফিকেটে ব্যবহার করার ব্যবস্থা রেখেছে অ্যাপ কর্তৃপক্ষ। অ্যাপে রেজিস্ট্রেশন প্রক্রিয়া থাকছে আগের মতোই। উল্লেখ্য, ৩ জানুয়ারি থেকে ছোটদের টিকাকরণ শুরু হচ্ছে দেশে। তাদের শুধুমাত্র কোভ্যাক্সিন-ই দেওয়া হবে। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

[আরও পড়ুন: টানা ১২০ ঘণ্টা তল্লাশি আয়কর দপ্তরের, কানপুরে ব্যবসায়ীর বাড়িতে উদ্ধার বিপুল ‘গুপ্তধন’]

প্রসঙ্গত, ওমিক্রন আতঙ্কের মাঝেই টিকাকরণ নিয়ে বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। একদিকে যেমন ১৫ ঊর্ধ্বদের টিকাকরণ শুরুর দিনক্ষণ জানালেন তিনি, তেমনই নিয়ন্ত্রিতভাবে দেশে ‘বুস্টার ডোজ’ চালুর কথাও জানিয়ে দিয়েছেন তিনি। কো-উইনে ছোটদের রেজিস্ট্রেশন শুরু হলেও ‘প্রিকশন’ ডোজের জন্য রেজিস্ট্রেশন কবে শুরু হবে, তা নিয়ে এখনও কোনও তথ্য দেয়নি কেন্দ্র। 

এদিকে  কিন্তু মোদির এই ঘোষণার পরই বিস্ফোরক দাবি করেছেন এইমসের বিজ্ঞানী ড. সঞ্জয় কে রাই। তাঁর মতে, ছোটদের টিকাকরণের এই সিদ্ধান্ত অবৈজ্ঞানিক। বিজ্ঞানীর কথায়, সরকারের এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বাচ্চাদের জন্য করোনার টিকা (Corona vaccine) কতটা জরুরি, তা ভাল করে খতিয়ে দেখা প্রয়োজন।

[আরও পড়ুন: টানা ১২০ ঘণ্টা তল্লাশি আয়কর দপ্তরের, কানপুরে ব্যবসায়ীর বাড়িতে উদ্ধার বিপুল ‘গুপ্তধন’]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.