Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

উনিশে প্রধানমন্ত্রিত্বের প্রস্তাব, কী বললেন মমতা?

জোর জল্পনা দিল্লিতে!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০১৮, ১৮:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০১৮, ১৮:৪০

options
link
উনিশে প্রধানমন্ত্রিত্বের প্রস্তাব, কী বললেন মমতা? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় রাজনীতিতে মমতার প্রাসঙ্গিকতা যত বাড়ছে তত বাড়ছে তাঁকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার প্রস্তাব। তৃণমূল কংগ্রেস নেতারা তো বটেই অন্য বিরোধীদের মধ্যেও অনেকেই মমতাকে বিজেপি বিরোধী লড়াইয়ের মুখ হিসেবে দেখতে চাইছেন। মমতা বিরোধী জোটের লড়াইয়ের মুখ হলে কংগ্রেসও যে আপত্তি করবে না তাও শোনা যাচ্ছে দশ জনপথে কান পাতলেই। কিন্তু এসবের মধ্যে মমতা কী বলছেন, তিনি নিজে কী প্রধানমন্ত্রী হতে রাজি? গুঞ্জন যতই হোক তৃণমূল নেত্রী নিজে কিন্তু এখনই প্রধানমন্ত্রিত্বের দাবি জানাচ্ছেন না। তাঁর বক্তব্য বিজেপিকে হারানোই এখন মূল লক্ষ বিরোধী দলগুলির।

[‘সভা করার অনুমতি দিক বা না দিক, বাংলায় যাবই’, মমতাকে চ্যালেঞ্জ অমিতের]

একুশের মঞ্চে সুর বেঁধে দিয়েছিলেন তৃণমূল নেতা তথা লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। ২০১৯-এ দিল্লিতে বাঙালি প্রধানমন্ত্রীর দাবি জানিয়েছিলেন তিনি। একা সুদীপ নন, অন্য তৃণমূল নেতারাও এখন স্বপ্ন দেখছেন মমতা প্রধানমন্ত্রী হবেন। কংগ্রেসের তরফে সবুজ সংকেত মেলার পর সে সম্ভাবনা আরও উজ্বল হয়েছে। কিন্তু মমতা নিজে এখনই বিজেপি বিরোধিতার মুখ হতে প্রস্তুত নন। দিল্লিতে সাংবাদিকরা তাঁকে প্রধানমন্ত্রীত্ব নিয়ে প্রশ্ন করলে তৃণমূলননেত্রী বলেন, “ আগে ভোট হতে দিন, আগে বিজেপিকে হারাতে দিন, তারপর আমরা একসঙ্গে বসে আলোচনা করে ঠিক করব।” গতকালই তৃণমূলনেত্রী জানিয়েছিলেন ২০১৯-এ কোনও একজনের নেতৃ্ত্বে নয় বরং লড়াই হবে সম্মিলিত বিরোধীদের নেতৃত্বে। এর আগে অবশ্য একাধিকবার প্রধানমন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন করা হলে সে প্রশ্ন উড়িয়ে দিয়েছেন তৃণমূলননেত্রী। বারবার তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রিত্বের কুরসির প্রতি তাঁর কোনও লোভ নেই। বিজেপির স্বৈরাচারিতার বিরুদ্ধে তিনি সাধারণ মানুষের জন্য লড়াই করতে চান।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আধার সুরক্ষা নিয়ে এবার কেন্দ্রের বিরুদ্ধে তোপ শিব সেনার]

দেশজুড়ে বিজেপির জনপ্রিয়তা যেভাবে কমছে, তাতে বিরোধীরা ধরেই নিচ্ছেন ক্ষমতায় ফেরা বেশ কঠিন বিজেপির। বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে লড়লে মোদিকে আটকানোটা খুব কঠিন কাজ নয় বলেই মনে করছে বিরোধীরা। আর সেকারণেই গোটা দেশের সমস্ত আঞ্চলিক দলকে এক ছাতার তলায় আনার কাজটি নিজ দায়িত্বে করছেন তৃণমূল নেত্রী। মমতার দিল্লি সফর মানেই রাজধানীর রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকছেন তিনিই। সব বিরোধীদের মধ্যে তিনি যেভাবে গ্রহণযোগ্য হয়ে উঠছেন তাতে অনেকেই মনে করছেন বিরোধী জোট ক্ষমতায় এলে তাঁর কাছেই প্রথম আসতে পারে প্রধানমন্ত্রিত্বের প্রস্তাব।   

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.