Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

বর্ষশেষের ‘মন কি বাত’, ক্যাশলেসে পুরস্কার ঘোষণা মোদির

দুর্নীতির বিরুদ্ধে দেশের মানুষ সেনার মতো কাজ করেছে, উক্তি প্রধানমন্ত্রীর৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৬, ২০১৬, ০৮:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৬, ২০১৬, ০৮:০৩

options
link
বর্ষশেষের ‘মন কি বাত’, ক্যাশলেসে পুরস্কার ঘোষণা মোদির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষের মন কি বাতে ‘ক্যাশলেস ইকোনমি’তেই জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রবিবার মোদি বলেন, ক্যাশলেসের মাধ্যমে লেনদেনকারীদের পুরস্কৃত করা হবে৷ প্রতি সপ্তাহের শেষে এই পুরস্কার দেওয়া হবে৷ বিজেতাদের বাছাই করা হবে লাকি ড্র-এর মাধ্যমে৷ এই সপ্তাহে মোট ১৫ হাজার জনকে পুরস্কৃত করা হবে বলে জানান তিনি৷ এভাবেই প্রায় ১ কোটি মানুষকে পুরস্কৃত করা হবে যাঁরা  ৫০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত ক্যাশলেসের মাধ্যমে লেনদেন করবেন৷

এদিন প্রধানমন্ত্রী দু’টি প্রকল্পের কথা ঘোষণা করেন৷ লাকি গ্রাহক যোজনা এবং ডিজিধন ব্যাপার যোজনা৷ ডিজিধন ব্যাপার যোজনার মাধ্যমে খুচরো ব্যবসায়ীরাও লাভবান হবেন বলে জানান তিনি৷ কৃষিক্ষেত্রেও যাঁরা অনলাইন লেনদেন করবেন তাঁদেরকেও বিশেষ ছাড় দেওয়া হবে৷ এদিন প্রধানমন্ত্রী সংসদের শীতকালীন অধিবেশন নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, দেশের মানুষ সংসদের এই অচলাবস্থা নিয়ে অখুশি৷ তবে এর মধ্যেও প্রতিবন্ধী বিলটি পাশ হতে পেরেছে এর জন্য লোকসভা ও রাজ্যসভার সাধুবাদ প্রাপ্য৷ তিনি বলেন, নোট বাতিলের জন্য সাধারণ মানুষকে যে দুর্ভোগ পোহাতে হচ্ছে৷ তবে দেশবাসী সেনার মতোই দুর্নীতির বিরুদ্ধে লড়েছে৷ এর জন্য ভারতবাসীকে কুর্নিশ জানান মোদি৷ এদিন মোদি এও জানান, খুব শিগগিরিই তাঁর সরকার বেনামি সম্পত্তি কড়া হাতে মোকাবিলা করতে একটি শক্তিশালী আইন কার্যকর করবে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রবিবার দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকেও জন্মদিনের শুভেচ্ছা জানান মোদি৷ আইসিসি’র শীর্ষে থাকার জন্য শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, কে. এল. রাহুলকে৷ ১৫ বছর বাদে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য শুভেচ্ছা জানান জুনিয়র হকি দলকে৷ গত মাসে এশিয়া কাপে ব্রোঞ্জ পাওয়া ভারতীয় মহিলা হকি দলকেও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.