Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

‘বিজেপিকে যে ভোট দেয় না, সে পাকিস্তানি’

দেশপ্রেম আর বিজেপিকে ভোট সমার্থক, দাবি মধ্যপ্রদেশের বিজেপি নেতার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১২, ২০১৭, ০৮:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১২, ২০১৭, ০৮:৪০

options
link
‘বিজেপিকে যে ভোট দেয় না, সে পাকিস্তানি’ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে বিজেপির বিস্তারের লক্ষ্যে এক রাজ্য থেকে আর এক রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। প্রধানমন্ত্রীর উন্নয়নের মডেলকে সামনে রেখেই বিজেপিহীন রাজ্যে গেরুয়া ঝড় তোলার পরিকল্পনা তাঁর। যদিও তাঁর সে কর্মসূচির মধ্যেই বিতর্ক বাড়িয়ে দিচ্ছেন বিজেপি নেতারা। সেখানে ঢুকে পড়ছে জাতীয়তাবাদের হাওয়া। সম্প্রতি বিতর্ক বাড়িয়ে দিলেন মধ্যপ্রদেশের সরকারের রাষ্ট্রমন্ত্রী বিশ্বাস সারং।

ইমাম বরকতির বিরুদ্ধে এফআইআর দায়ের ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহানের মন্ত্রীসভায় রাষ্ট্রমন্ত্রী বিশ্বাস সারং। সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে তিনি সাফ জানিয়ে দিলেন, যাঁরা বিজেপিকে ভোট দেয় না, তারা আসলে পাকিস্তানি। এক সরকারি অনুষ্ঠানেই তাঁর এই বক্তব্যকে ঘিরে বিতর্ক ছড়িয়েছে। বিজেপির উন্নয়নের ধারা তুলে ধরতে গিয়েই তাঁর মত ছিল, যাঁরা দেশকে ভালবাসেন তাঁরা বিজেপিকেই ভোট দেবেন। কেননা দেশের উন্নয়নের ক্ষেত্রে বিজেপি নিরলস পরিশ্রম করে চলেছেন।

এর আগে বিজেপির একাধিক নেতা-মন্ত্রী জানিয়েছিলেন, দেশকে উন্নয়নের শীর্ষে পৌঁছাতে গেলে বিজেপি নির্বিকল্প। এমনকী এ কথা শোনা গিয়েছিল খোদ অমিত শাহর মুখেও। সম্প্রতি তিনিও জানিয়েছিলেন, যে সমস্ত রাজ্যে বিজেপি শাসকদলের আসনে নেই, সেই রাজ্য এখনও রোগগ্রস্ত হয়ে আছে। পশ্চিমবঙ্গ, বিহারের মতো রজ্যে দলীয় প্রচারে এসে এ কথাই জানিয়ে গিয়েছিলেন তিনি। তাঁর দাবি ছিল, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের সূচক যে জায়গায় পৌঁছেছে, অন্যান্য রাজ্যগুলি সেক্ষেত্রে অনেকটাই পিছিয়ে আছে। তাই গোটা দেশে উন্নয়নের সার্বিক ধারা অব্যাহত রাখতে বিজেপির উপরই যেন ভরসা রাখেন সাধারণ মানুষ।

বিশেষজ্ঞদের মতে, বিজেপির সঙ্গে হিন্দুত্বের প্রচার জড়িয়ে আছে বহু আগে থেকেই। কিন্তু বর্তমানে শুধু সেটাকে সম্বল করেই এগোতে নারাজ গেরুয়া দলটি। তাই প্রধানমন্ত্রীর সার্বিক উন্নয়নের মডেলটিই সামনে আনা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। যাতে ধর্ম নয়, উন্নয়নকেই প্রাধান্য দেয় মানুষ। যদিও এর পাশাপাশিই চলছে জাতীয়তাবাদের প্রচারও। অন্তত মধ্যপ্রদেশের এই রাষ্ট্রমন্ত্রীর প্রচার তারই ইঙ্গিত দেয়। উন্নয়নের কথা বলতে গিয়েই সভায় উপস্থিত জনতাকে বিজেপিকে ভোট দেওয়ার শপথ নেওয়ান তিনি। কিন্তু সেই সঙ্গেই জানিয়ে দেন, বিজেপিকে ভোট না দিলে তিনি পাকিস্তানি হিসেবেই গণ্য হবেন। অর্থাৎ দেশকে ভালবাসা ও বিজেপিকে ভোট দেওয়া যে সমার্থক, এ তত্ত্বটিই আরও একবার প্রতিষ্ঠিত করতে উদ্যোগী হলেন এই মন্ত্রী।

[ বরকতিকে গ্রেপ্তারের দাবিতে ২৫ মে লালবাজার অভিযান বিজেপির  ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.