Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

মাসের শেষে অ্যাকাউন্টে ২৬ লক্ষ! হতবাক রাজধানী এক্সপ্রেসের চালক

কীভাবে সম্ভব?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০১৮, ১৯:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০১৮, ১৯:০৫

options
link
মাসের শেষে অ্যাকাউন্টে ২৬ লক্ষ! হতবাক রাজধানী এক্সপ্রেসের চালক zoom

সুব্রত বিশ্বাস: রেলকর্মীদের বেতন ঈর্ষার করার মতোই৷ তবে মাস গেলে সবচেয়ে বেশি টাকা পান চালক ও গার্ডেরা৷ কিন্তু, তা বলে ২৬ লক্ষ! শুনতে অবাক লাগলেও, অত টাকাই বেতন পেয়েছেন রাজধানী এক্সপ্রেসের এক চালক৷ তিনি রাজস্থানের কোটা ডিভিশনে কর্মরত৷ বেতন বিভ্রাটে রেলের গাফিলতিকে দায়ী করছেন কর্মীদের একাংশই৷

[শিশু বিক্রিতে এবার নাম জড়াল মিশনারিজ অফ চ্যারিটিরও]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনাটি ঠিক কী?  রাজস্থানের কোটা ডিভিশনের ট্রেন চালকের পদ চাকরি করেন প্রহ্লাদকুমার মীনা৷ রাজধানী এক্সপ্রেস চালান তিনি৷ ওই রেলকর্মীর দাবি, জুন মাসের বেতন ও ভাতা-বাবদ তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে ২৬ লক্ষ ৪ হাজার ৬০৯ টাকা! মোবাইলে মেসেজও পেয়েছেন তিনি৷ এত টাকা কেন জমা পড়ল?  প্রথমটায় বেশ অবাক হয়েছিলেন প্রহ্লাদকুমার মীনা৷ ভেবেছিলেন, হয়তো ব্যাংকের ভুল৷ কারণ ভাতা-সহ তাঁর  বেতন ১ লক্ষ ৪০ হাজার টাকা।

তড়িঘড়ি ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট থেকে কিছুটা টাকা তুলেও ফেলেন প্রহ্লাদকুমার৷ তাঁর দাবি, টাকা তোলার পরেও অ্যাকাউন্টে জমা ছিল ২৬ লক্ষ টাকা৷ এরপরই গোটা বিষয়টি রাজস্থানের কোটা ডিভিশনের পে বিভাগে জানান রাজধানী এক্সপ্রেসের ওই চালক৷ শোরগোল পড়ে যায়৷ ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন কোটার সিনিয়র ডিভিশনাল অ্যাকাউন্টস ম্যানেজার এম কে জৈন। তবে কারণ যাই হোক না কেন, এই ঘটনাকে রেলের চরম গাফিলতি বলে মনে করছেন কর্মীদের একাংশ৷

[গ্রেপ্তারি এড়াতে বিবস্ত্র হলেন দুই মহিলা চোর, তারপর…]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.