Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Plane Crash

রাজস্থান ও মধ্যপ্রদেশে একাধিক বিমান দুর্ঘটনা, ভাঙল বায়ুসেনার মিরাজ ও সুখোই বিমান

যান্ত্রিক ত্রুটির জেরে দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান, শুরু হয়েছে তদন্ত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৮, ২০২৩, ১২:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৮, ২০২৩, ১২:০৯

options
link
রাজস্থান ও মধ্যপ্রদেশে একাধিক বিমান দুর্ঘটনা, ভাঙল বায়ুসেনার মিরাজ ও সুখোই বিমান zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানের (Rajasthan)ভরতপুরে আচমকা ভেঙে পড়ল বায়ুসেনার একটি চার্টার্ড বিমান। দাউদাউ অগ্নিকাণ্ড এলাকায়। বিমানের পাইলট ও সহকারী পাইলটের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান।  উল্লেখ্য, এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) রাজস্থান সফরের কথা ছিল। দুর্ঘটনার জন্য সেই সফরসূচিতে পরিবর্তন ঘটল কি না, তা এখনও জানা যায়নি।

[আরও পড়ুন: বিক্ষোভ নয়, ধানখেতে কৃষকদের সঙ্গে ধান রোপন করলেন ‘দিদির দূত’ বাসন্তীর বিধায়ক]

ভরতপুরের জেলাশাসক অলোক রঞ্জন জানিয়েছেন, আগ্রা থেকে উড়েছিল বিমানটি। একটি রেল স্টেশনের কাছে তা ভেঙে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। 

অন্যদিকে, মধ্যপ্রদেশেও (Madhya Pradesh) দুর্ঘটনার কবলে বায়ুসেনার (IAF) দুটি বিমান। মোরেনায় ভেঙে পড়েছে সুখোই ৩০ (Sukhoi-30) ও মিরাজ ২০০০ (Mirage 2000) বিমান দুটি। তড়িঘড়ি উদ্ধারকাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা দল ও সেনা। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের আকাশে বায়ুসেনার একটি মহড়া চলছিল।  গোয়ালিওর থেকে উড়েছিল সুখোই বিমানটি। কিন্তু মাঝ আকাশে মিরাজ ২০০০-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতেই ভেঙে পড়ে দুটি বিমান। অর্থাৎ একইদিনে ভারতীয় বায়ুসেনার তিন-তিনটি বিমান দুর্ঘটনা ঘটল। কী কারণে এই দুর্ঘটনা, তা জানতে শুরু হয়েছে তদন্ত। তবে আগে উদ্ধারকাজ সম্পূর্ণ করতে তৎপর সেনা, পুলিশ, উদ্ধারকারী দল।  

[আরও পড়ুন: নির্বাচনের ঠিক আগেই মেঘালয়ে উদ্ধার হিসাব বহির্ভূত প্রায় ৯ লক্ষ টাকা! ছড়াল চাঞ্চল্য]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.