Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

আধারের তথ্য গোপন রাখার সতর্কবার্তা কর্তৃপক্ষর

যদি কেউ আধার নিয়ে ভুল কাজে লাগাচ্ছে বলে মনে হয়, তবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে কর্তৃপক্ষর তরফে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৩, ২০১৬, ১৮:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৩, ২০১৬, ১৮:৫৯

options
link
আধারের তথ্য গোপন রাখার সতর্কবার্তা কর্তৃপক্ষর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বদলের ক্ষেত্রে অনেকেই পরিচয়পত্র হিসেবে নিজের আধার কার্ড জমা দিচ্ছেন৷ নাগরিক নিরাপত্তায় এখনও পর্যন্ত সবথেকে আঁটসাট ও পরিপূর্ণ পরিচয়পত্র এটিই৷ আর তাই লেনদেন করতে গিয়ে আধার কার্ডের তথ্য যাতে পাচার না হয়ে যায় সে ব্যাপারে দেশবাসীকে সতর্ক করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া৷

কালো টাকা রুখতে নোট বাতিলের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই টনক নড়েছে কালো টাকার কারবারিদের৷ আর তাই অন্যের পরিচয়পত্র কোনওভাবে হাতিয়েই কাজ চলছে বিভিন্ন জায়গায়৷ সেরকম বেশ কিছু অভিযোগ ওঠার পরই তা রুখতে সতর্ক হয়েছে কর্তৃপক্ষ৷ আধার কার্ডের তথ্য পাচার হলে যে কোনও নাগরিকই সমস্যায় পড়বেন৷ আর তাই কয়েকটি বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে৷ যেমন যে কোনও ক্ষেত্রে আধার কার্ডের ফটোকপি জমা দিলে তা যেন অবশ্যই নিজের সই সমেত (সেলফ অ্যাটেস্টেড) জমা দেওয়ার নির্দেশ দিচ্ছে৷  সেই সঙ্গে কী উদ্দেশে তা জমা দেওয়া হচ্ছে তাও লিখে রাখার কথা জানানো হচ্ছে৷ এর ফলে এই প্রমাণপত্র দেখিয়ে অন্য কেউ কাজ হাসিল করতে পারবে না৷ কারও উপকারের জন্য আধার কার্ডের ফটোকপি কাউকে না দেওয়ারও নির্দেশ দেওয়া হচ্ছে৷ আধার নম্বর কোনওভাবেই কাউকে না বলার ব্যাপারে জানানো হচ্ছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যদি কেউ আধার নিয়ে ভুল কাজে লাগাচ্ছে বলে মনে হয়, তবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে কর্তৃপক্ষর তরফে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.