Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

স্কুটার সমেত মহিলাকে টেনে নিয়ে গেল গাড়ি, ভাইরাল ভিডিও

দেখুন সেই হাড়হিম করা ভিডিওটি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০১৭, ০৭:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০১৭, ০৭:০৬

options
link
স্কুটার সমেত মহিলাকে টেনে নিয়ে গেল গাড়ি, ভাইরাল ভিডিও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্যটন প্রিয় মানুষদের কাছে অন্যতম আকর্ষণ মাউন্ট আবুর অচলগড় দুর্গ। সে অর্থে বেশ জনপ্রিয় স্থান। সেই টানেই প্রতিদিন বহু মানুষের আনাগোনা লেগেই থাকে। দুর্গ দেখার পাশাপাশি স্থানীয় বাজার থেকে চলে কেনাকাটার পালাও। মঙ্গলবার বিকেলেও বেশ ভিড় ছিল বাজারে। পর্যটকদের পাশাপাশি স্থানীয় মানুষও কেনাকাটায় ব্যস্ত ছিলেন। আচমকাই বাজারে ঢুকে পড়ে একটি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে পথচলতি মানুষকে ধাক্কা দেয়। ধাক্কা দেয় সামনের একটি স্কুটারকে। যা চালাচ্ছিলেন স্থানীয় এক মহিলা। স্কুটার সমেত গাড়ির সামনে পড়ে যান ওই মহিলা। সেই অবস্থাতেই চলতে থাকে গাড়িটি। বেশ কিছুটা যাওয়ার পর স্থানীয় মানুষ ও দোকানদাররা ধরে ফেলেন গাড়িটিকে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান মহিলা। তবে বেশ আহত হন তিনি, গাড়ির ধাক্কায় আহত হয়েছেন আরও ছয় জন। প্রত্যেককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনা উঠে এসেছে স্থানীয় একটি দোকানের সিসিটিভি ক্যামেরায়। যা প্রকাশ্যে এনেছে সর্বভারতীয় সংবাদসংস্থা এএনআই।

[ভারতীয় জওয়ানদের উদ্বুদ্ধ করতে নতুন গান রেকর্ড সোনুর]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির চালকের নাম ওয়াসিম খান। নেশার ঘোরে গাড়ি চালাচ্ছিল সে। তাই নিয়ন্ত্রণ রাখতে না পেরে বাজারের ভিতরে ঢুকে যায়। স্থানীয় মানুষরাই তাকে পুলিশের হাতে তুলে দেন। আপাতত পুলিশি হেফাজতেই রাখা হয়েছে তাঁকে। আহতদের প্রত্যেকের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

[‘জাল’ প্রতিবন্ধী সার্টিফিকেট, ইউপিএসসি’র তৃতীয় স্থানাধিকারীকে নোটিস আদালতের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.