Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Vijayashanthi

তেলেঙ্গানায় নির্বাচনের আগে বিজেপি ছাড়ছেন বিজয়শান্তি!কংগ্রেসে যোগ দেবেন ‘লেডি অমিতাভ’?

তেলুগু ছবির জনপ্রিয় অভিনেত্রী রাজনীতিতে পা রাখেন ১৯৯৮ সালে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৬, ২০২৩, ১৭:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৬, ২০২৩, ১৭:১৪

options
link
তেলেঙ্গানায় নির্বাচনের আগে বিজেপি ছাড়ছেন বিজয়শান্তি!কংগ্রেসে যোগ দেবেন ‘লেডি অমিতাভ’? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেলেঙ্গানার (Telangana) বিধানসভা নির্বাচনের আর বাকি মাত্র দুসপ্তাহ। এই পরিস্থিতিতে জোর ধাক্কা খেল বিজেপি। গেরুয়া শিবির ছাড়লেন জনপ্রিয় অভিনেত্রী বিজয়শান্তি। বিজেপির রাজ্য সভাপতি জি কিসান রেড্ডিকে চিঠি লিখে তিনি জানিয়েছেন, তিনি দলের সদস্যপদ ছাড়তে চান। সূত্রের দাবি, দু-এক দিনের মধ্যেই কংগ্রেসে যোগ দিতে চলেছেন তেলুগু চলচ্চিত্র জগতের ‘লেডি অমিতাভ’।

বিজয়শান্তি যে এমন সিদ্ধান্ত নিতে পারেন, সেই সম্ভাবনা কিন্তু গত কয়েক মাস ধরেই তৈরি হয়েছিল। কেননা দক্ষিণী অভিনেত্রী দলীয় কর্মসূচিতে সেভাবে অংশ নিচ্ছিলেন না। অবশেষে জল্পনা সত্যি করে দল ছাড়লেন বিজয়শান্তি (Vijayashanthi)।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ১৬ দিন গলায় আটকে ভেটকির তিন ইঞ্চি কাঁটা! রাজ্যের সরকারি হাসপাতালে ‘পুনর্জন্ম’ মহিলার]

তেলুগু ছবির জনপ্রিয় অভিনেত্রী রাজনীতিতে পা রাখেন সিকি শতক আগে, ১৯৯৮ সালে। তাঁর প্রথম দল বিজেপি হলেও পরে তিনি নিজের দল গড়েছিলেন। সেই দল ‘তাল্লি তেলেঙ্গানা’ পরে যোগ দেয় কেসিআরের দলে। যদিও সেই সম্পর্কও টেকেনি। কংগ্রেসে যোগ দেন তিনি। কিন্তু সেখানেও তাঁর অবস্থান স্থায়ী হয়নি। ২০২০ সালে বিজেপিতে ফেরেন বিজয়শান্তি। যদিও তার আগের বছরই মোদির সঙ্গে ‘জঙ্গির মতো দেখতে’ বলেছিলেন তিনি। এবার তিন বছর যেতে না যেতেই ফের বিজেপি (BJP) ছেড়ে দিচ্ছেন অভিনেত্রী। এখন দেখার তিনি পদ্ম শিবির ছেড়ে হাত শিবিরে যোগ দেন কিনা।

[আরও পড়ুন: বিদ্যুৎ-মুক্ত বিশ্বভারতী থেকে সরছে বিতর্কিত ফলক, ‘পিছু হটল’ কেন্দ্র]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.