Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Nagaland

ভোটে জয়ের উচ্ছ্বাসে আকাশে উড়ছে তাড়া তাড়া নোট! লজ্জার দৃশ্য নাগাল্যান্ডে

এনপিপি নেতার বাড়ির বিতর্কিত ভিডিও ভাইরাল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৫, ২০২৩, ১৪:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৫, ২০২৩, ১৪:৪০

options
link
ভোটে জয়ের উচ্ছ্বাসে আকাশে উড়ছে তাড়া তাড়া নোট! লজ্জার দৃশ্য নাগাল্যান্ডে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদির রাজ্যে গুজরাটে (Gujarat) এক নেতার ভাইপোর বিয়ে উপলক্ষে টাকা ওড়ানোর দৃশ্য ভাইরাল হয়েছিল মাস খানেক আগে। ওই ঘটনার নিন্দায় সরব হয়েছিলেন নেটিজেনরা। এবার নাগাল্যান্ডে (Nagaland) ভোটে জেতার আনন্দে টাকা ওড়ানোর দৃশ্য ভাইরাল হল। এনপিপি (NPP) নেতা-কর্মীরা এভাবেই উচ্ছ্বাসে মাতলেন। উল্লেখ্য, মেঘালয়ে (Meghalay) ফের সরকার গড়তে চলেছে এনপিপি। অন্যদিকে পড়শি রাজ্য নাগাল্যান্ডেও ৫টি আসন পেয়েছে তারা। এরপরই নাগাল্যান্ডে এক এনপিপি নেতার বাড়ির সামনে ঢাক-ঢোল বাজিয়ে উচ্ছ্বাসে মাতেন কর্মী-সমর্থকরা। সেখানেই দেখা গেল টাকা ওড়ানোর দৃশ্য। ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

এনপিপি নেতা কিপিলি সাংমার বাড়ি নাগাল্যান্ডের কিফিরেতে। ভোটে জেতার খবর প্রকাশ্যে আসার পরেই নেতার বাড়ির সামনে জড়ো হয়েছিলেন কয়েকশো কর্মী-সমার্থক। সেখানেই ঢাক-ঢোল বাজিয়ে নাচে-গানে উদযাপনের পাশাপাশি নেতার বাড়ির ছাদ থেকে ওড়ানো হয় টাকা। সেই টাকা কুড়োতে হুড়োহুড়ি পড়ে যায়। টাকা ওড়ানোর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এভাবে টাকা উড়িয়ে নির্বাচনে জয় উদযাপন নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ভিতর থেকেই বিচারব্যবস্থাকে বদনাম করার চেষ্টা হচ্ছে! দাবি আইনমন্ত্রী রিজিজুর]

প্রসঙ্গত, নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে ৬০টি আসনের মধ্যে ৩৭টি আসন জিতে বিজেপি এবং ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি (এনডিপিপি)-র জোট সরকার গড়ছে। নীতীশ কুমারের জেডিইউ পেয়েছে একটি আসন, এনসিপি ৭টি আসনে জয় পেয়েছে। লোক জনশক্তি পার্টি (রাম বিলাস), নাগা পিপলস ফ্রন্ট এবং রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া পেয়েছে ২টি করে আসন। ৪টি আসন জিতেছে নির্দল প্রার্থী। এনপিপি-র ঝুলিতে এসেছে ৫ আসন। যার পর টাকা উড়িয়ে উদযাপন। যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

[আরও পড়ুন: ধসের মধ্যেই ভূমিকম্প উত্তরাখণ্ডে, ইসরোর রিপোর্টে ‘বিপজ্জনক’ তকমা রাজ্যকে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.