সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল ৬৮তম সাধারণতন্ত্র দিবস। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিশেষ অতিথি শেখ মহম্মদ জায়েদ আল নাহ্য়ান, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর, কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও সশস্ত্র বাহিনীর তিন প্রধান সহ বহু বিশিষ্ট ব্যক্তিদের সামনে এদিন প্রথামাফিক শক্তি প্রদর্শন করল সেনাবাহিনীর পদাতিক, নৌ ও বায়ুসেনা।
সেনাবাহিনীর ভাঁড়ারে যে সমস্ত অস্ত্র রয়েছে, এদিন কুচকাওয়াজে তার প্রদর্শন করে সেনাবাহিনীর জওয়ানরা। ব্রহ্মস মিসাইল, অর্জুন ট্যাঙ্ক, ভীষ্ম ট্যাঙ্ক, পিনাক মাল্টিপল রকেট লঞ্চার, রেডার, মিগ বিমান-সহ দেশের সেরা সমরাস্ত্রের সুসজ্জিত প্রদর্শনী আরও একবার দেশবাসীকে গর্বে ভরিয়ে তুলল।
দেখে নিন আজকের অনুষ্ঠানের সম্পূর্ণ ভিডিও…
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন