Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Supreme Court

পুর-দুর্নীতিতে CBI তদন্ত: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

এ বিষয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কপিল সিব্বল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৩, ১২:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৩, ১২:২৭

options
link
পুর-দুর্নীতিতে CBI তদন্ত: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য zoom

সংবাদ প্রতিদিন ব্যুরো: শিক্ষা দুর্নীতির পাশাপাশি পুরসভাগুলিতেও নিয়োগ দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ পেয়ে সেসব নিয়ে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) দ্বারস্থ হল রাজ্য়।  এ বিষয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কপিল সিব্বল। আজই মামলার শুনানি। 

গরু, কয়লা, শিক্ষা দুর্নীতির পর গত ২১ তারিখ পুরসভায় দুর্নীতির তদন্তভারও সিবিআইকে দেওয়ার নির্দেশ দেন কলকাতা হাই কোর্টের (Calcutta HC) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকী প্রয়োজনে নতুন এফআইআর দায়ের করে তদন্ত করতে পারবে সিবিআই, একথাও জানান তিনি। পাশাপাশি ডিজিপি (DGP) এবং মুখ্যসচিবের প্রতি তাঁর নির্দেশ ছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে সবরকম সহযোগিতা করতে হবে। ২৮ এপ্রিল সিবিআইকে তদন্ত সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: উত্তরবঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে কালবৈশাখী, কী বলছে হাওয়া অফিস?]

এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া অয়ন শীলের থেকে পাওয়া তথ্য অনুযায়ী পুরসভাগুলিতেও নিয়োগে বিস্তর দুর্নীতির অভিযোগ তোলে ইডি (ED), সিবিআই। তার ভিত্তিতেই বিচারপতির পর্যবেক্ষণ ছিল, পুর-দুর্নীতিরও তদন্ত হওয়া উচিত এবং তা করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে সিবিআই পুর-দুর্নীতি নিয়ে এফআইআরও দায়ের করেছে। 

[আরও পড়ুন: সিঙ্গুরে এশিয়ার বৃহত্তম পাইকারি বাজার! প্রায় দেড় লক্ষ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা]

তবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে গেল। আজই শুনানি। তাতে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে স্পষ্ট হবে, আদৌ পুর-দুর্নীতির তদন্তভার সিবিআইয়ের হাতেই থাকবে নাকি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ জারি করবে শীর্ষ আদালত? যদি শেষটি হয়ে থাকে, তাহলে এফআইআর দায়েরের পরও সিবিআই আর তদন্তপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারবে না। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.