সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি টর্পেডো ‘বরুণাস্ত্র’ আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর হাতে তুলে দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর৷ ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় নির্মিত এই টর্পেডো-র প্রায় ৯৫ শতাংশ যন্ত্রাংশই এ দেশে তৈরি৷
‘বরুণাস্ত্র’ টর্পেডোর মাধ্যমে গভীর সমুদ্রে যে কোনও সাবমেরিনের উপর সম্পূর্ণ গোপনে আঘাত করা যাবে৷ বিশেষত সমুদ্রগর্ভে ‘স্টেল্থ সাবমেরিন’-এর উপর হামলা করতে ‘বরুণাস্ত্র’-র চেয়ে উপযোগী দেশীয় টর্পেডো ভারতীয় নৌবাহিনীর হাতে এই মুহূর্তে নেই৷ টর্পেডোটি তৈরি করেছে ডিআরডিও-র প্রিমিয়ার ল্যাব নেভাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ল্যাবরেটরি বা এনসিটিএল৷ এরকম ৭৩টি টর্পেডো নৌবাহিনীর হাতে ধীরে ধীরে তুলে দেওয়া হবে৷ 
দেখুন সেই ভিডিও:
Video clip of Varunastra #DRDO https://t.co/DWuqhZtsV5
— DRDO (@DRDO_India) 29 June 2016
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন