Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

প্রয়োজনে আবারও হবে সার্জিক্যাল স্ট্রাইক, হুঁশিয়ারি রাজনাথের

কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৪, ২০১৭, ১৫:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৪, ২০১৭, ১৫:২৭

options
link
প্রয়োজনে আবারও হবে সার্জিক্যাল স্ট্রাইক, হুঁশিয়ারি রাজনাথের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান চোরাপথে ভারতে ড্রাগ পাচারের চেষ্টা করে। এই চেষ্টায় যারা তাদের সাহায্য করে তাদের উচিত শিক্ষা দেব। কড়া ভাষায় এই কথাই জানিয়ে দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। পাঞ্জাবের এক জনসভায় যোগ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তান এবং বিরোধীদের বিরুদ্ধে সরব হন।

তিনি বলেন, গত আড়াই বছরে কেন্দ্রের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ আনা কারও পক্ষেই সম্ভব হয়নি। শুধু তাই নয়, পাকিস্তানের বিরুদ্ধেও মুখ খোলেন মন্ত্রী। প্রয়োজন পড়লে আবারও হবে সার্জিক্যাল স্ট্রাইক। এমন হুঁশিয়ারিও দেন তিনি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “চোরা পথে পাকিস্তান ভারতে ড্রাগ পাচার করার চেষ্টা করে। এই কাজে যারা পাকিস্তানিদের মদত দেয় তাদের উচিত শিক্ষা দেব।” পাশাপাশি মন্ত্রী বলছেন, “আমরা দেশের বাইরে থেকে যেমন লড়াই করতে পারি, তেমনই দেশের অভ্যন্তরে গিয়েও লড়তে পারি। আর এমন নজির আগেও গড়েছে ভারত।”

(১৬২ কোটি টাকার হিসেব দিতে পারলেন না এই দুই কংগ্রেস নেতা!)

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.