Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Uttar Pradesh

বারাণসীর পর এবার কাসগঞ্জ! ফের যোগীরাজ্যে গণধর্ষিতা তরুণী

পুলিশ পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৫, ১৭:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৫, ১৭:৩০

options
link
বারাণসীর পর এবার কাসগঞ্জ! ফের যোগীরাজ্যে গণধর্ষিতা তরুণী zoom
প্রতীকী ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারাণসীর গণধর্ষণ নিয়ে তোলপাড় উত্তরপ্রদেশ। একসপ্তাহের বেশি সময় ধরে পুলিশ তল্লাশি চালিয়েও ১১ জন অভিযুক্তকে এখনও ধরতে পারেনি। তার মধ্যেই রাজ্যের কাসগঞ্জে ফের এক গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গত ১০ এপ্রিল ১৭ বছরের ওই কিশোরী নির্যাতনের শিকার হয়। তবে পরিবারের তরফে গতকাল, শনিবার অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ৫ অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে।

কাসগঞ্জ থানার পুলিশ একাধিক ধারায় অভিযোগ দায়ের করেছে অভিযুক্তদের বিরুদ্ধে। পুলিশ সূত্রের দাবি, নির্যাতিতা তাঁর হবু স্বামীর সঙ্গে ঝাল এলাকার এক সেতুতে বেড়াতে যান। সেখানেই তাঁদের ঘিরে ধরে কটূক্তি করতে থাকে সাত-আটজন। পরে তরুণীর বাগদত্তকে মারধরও করা হয়। কেড়ে নেওয়া হয় সঙ্গে যা ছিল। তারপর তরুণীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলেই অভিযোগ। প্রথমে বাড়িতে কিছু না জানালেও নির্যাতিতা ক্রমেই অসুস্থ হয়ে পড়েন। এরপরই বিষয়টি পরিবারের নজরে আসে। তখন তারা পুলিশে অভিযোগ দায়ের করে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এর আগে বারাণসীতে ১৯ বছরের তরুণীকে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। গত ২৯ মার্চ ওই তরুণীকে এক বন্ধু হুকা বারে নিয়ে যায় বলে দাবি করেছে নির্যাতিতার পরিবার। এরপর ৪ এপ্রিল পুলিশে নিখোঁজ ডায়রি করে তারা। সেদিনই ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। কিন্তু পুলিশ কর্তার দাবি, সেই সময় কোনও যৌন নির্যাতনের অভিযোগ তোলা হয়নি। দু’দিন পরে ৬ এপ্রিল এফআইআর করা হয়। সেখানেই গণধর্ষণের অভিযোগ করা হয়। পরে প্রধানমন্ত্রী মোদি বারাণসীতে এলে তিনি এই বিষয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.