Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

চারটি পা, দু’টি যৌনাঙ্গ নিয়ে জন্মাল বিরল শিশু

এই অস্বাভাবিকত্বের রহস্য ভেদ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৩, ২০১৭, ১৩:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৩, ২০১৭, ১৩:৪২

options
link
চারটি পা, দু’টি যৌনাঙ্গ নিয়ে জন্মাল বিরল শিশু zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাভাবিকভাবেই প্রসব প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল৷ কিন্তু শিশুকে দেখেই চমকে ওঠেন ডাক্তার ও নার্সরা৷ চারটি পা ও দু’টি যৌনাঙ্গ নিয়ে জন্ম নিয়েছে কর্নাটকের ললিতাম্মার শিশু সন্তান৷ শনিবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের ধাদিয়াসুগুরে এলাকার এক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে৷

মেরিনা বিচ থেকে জাল্লিকাট্টু সমর্থকদের হটাল পুলিশ

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্থানীয় পুলাদিন্নি গ্রামের বাসিন্দা তেইশ বছরের ললিতাম্মা৷ শুক্রবার প্রসব বেদনা নিয়ে ভর্তি হয়েছিলেন স্বাস্থ্যকেন্দ্রটিতে৷ শনিবার ভোর ৪টে ২৩ মিনিটে শিশু সন্তানের জন্ম দেন৷ ললিতাম্মার প্রসব প্রক্রিয়ার দায়িত্বে ছিলেন ডাক্তার বীরুপাক্ষ টি৷ প্রথমে শিশুকে দেখে চমকে গেলেও পরে তিনিই অস্বাভাবিক শিশু সহ তার মাকে বিজয়নগর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে স্থানান্তরিত করার ব্যবস্থা করেন৷ প্রথমে শিশুকে অন্য কোথাও নিয়ে যেতে রাজি ছিলেন না ললিতাম্মা৷ বীরুপাক্ষই তাঁকে এবং তাঁর পরিবারকে রাজি করান৷

প্রায় ১৯ ইঞ্চি দীর্ঘ পুরুষাঙ্গ নিয়ে জেরবার এই প্রৌঢ়

ডাক্তাররা বলছেন, অনেক সময় গর্ভে দু’টি ভ্রুণ বেড়ে উঠতে গিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়৷ কিন্তু চারটি পা ও দু’টি যৌনাঙ্গ নিয়ে জন্মানো এই শিশুটি বিরল৷ শিশুটিকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করছেন তাঁরা৷ এমনটাই জানিয়েছেন বিজয়নগর ইনস্টিটিউটের ডাক্তার দিবাকর৷

ছেঁড়া পোশাক সেলাইয়ের জন্য রাহুলকে ১০০ টাকা অনুদান ব্যক্তির

 (ছবি প্রতীকী)

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.