Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Chhattisgarh

মাথার দাম ছিল ৫ লক্ষ! ছত্তিশগড়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম মাও-নেত্রী

ছত্তিশগড়ে ফের মাও-দমন অভিযান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১৮:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১৮:৩৩

options
link
মাথার দাম ছিল ৫ লক্ষ! ছত্তিশগড়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম মাও-নেত্রী zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ে ফের মাও-দমন অভিযান। নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হল বছর পঁয়ত্রিশের এক মাওবাদী নেত্রীর। তাঁর মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। পাশাপাশি, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রসস্ত্রও।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সুকমা জেলার গুফদি এবং পারমাপাড়া গ্রামের মাঝে জঙ্গল ঘেরা পাহড়ি এলাকায় অভিযান চালায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)। তল্লাশি চলাকালীন পিছু হঠার জায়গা না পেয়ে রীতিমতো নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেয় বাহিনীও। দীর্ঘক্ষণ দু’পক্ষের লড়াই চলার পর অবশেষে খতম করা হয় ওই মাও-নেত্রীকে। তাঁর নাম বুসকি নিপ্পো। সূত্রের খবর, অনেকদিন ধরেই তাঁর খোঁজ চলছিল। তাই তার মৃত্যু বড় সাফল্য বলেই মনে করছে নিরাপত্তাবাহিনী।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই ছত্তিশগড়, ঝড়খণ্ডের মতো মাও অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে, বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানাবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় ৩ হাজার আধাসেনাকে নামানো হয়েছে। ২১ এপ্রিল থেকে ওই অঞ্চলে শুরু হয়েছে অভিযান। এখনও পর্যন্ত ওই এলাকাজুড়ে অভিযান চালিয়ে ৩১ জনের বেশি মাওবাদীকে হত্যা করা হয়েছে। ছত্তিশগড়, মহারাষ্ট্র ও তেলেঙ্গানা সীমানা ঘেঁষা পাহাড় ও জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকা ১০০০ মাওবাদীকে ধরতে নামানো হয়েছে প্রায় ২০ হাজারের বেশি যৌথ বাহিনীকে। অভিযানে ইতিমধ্যেই খতম করা হয়েছে মাওবাদীদের সাধারণ সম্পাদক বাসবরাজুকে, যার মাথার দাম ছিল ১.৫ কোটি টাকা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.