Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Tamil Nadu

জমি বিবাদে বধূকে অর্ধনগ্ন করে গাছে বেঁধে ‘মার’, অভিযুক্ত গ্রামেরই ৪ মহিলা

একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৫, ১৮:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৫, ১৮:৪২

options
link
জমি বিবাদে বধূকে অর্ধনগ্ন করে গাছে বেঁধে ‘মার’, অভিযুক্ত গ্রামেরই ৪ মহিলা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমি নিয়ে বিবাদ! মহিলাকে গাছে বেঁধে প্রায় অর্ধনগ্ন করে মারধর করার অভিযোগ উঠল গ্রামেরই চার মহিলার বিরুদ্ধে। নির্যাতিতা মহিলা পুলিশে অভিযোগ করার কথা বললেও কথা কানে তোলেননি অভিযুক্তরা। তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কুড্ডালোর জেলার পানরুতিতে। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, মহিলার শাড়ি দিয়েই তাঁকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। ঘিরে রয়েছে চার মহিলা। ভিডিওতে গালিগালাজ, মারধর, এমনকী তাঁর ব্লাউজ খুলে দেওয়ারও চেষ্টা করতে দেখা গিয়েছে। (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। এক মহিলা লাঠি হাতে নির্যাতিতা মহিলাকে আঘাত করে। অন্য এক মহিলাকেও নির্যাতিতার চুল টেনে ধরতে দেখা গিয়েছে। লাগাতার আক্রমণ থেকে বাঁচতে নির্যাতিতা মহিলা আক্রমণকারীদের মধ্যে একজনকে জড়িয়ে ধরেন। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা পলাতক বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, “পলাতক অভিযুক্তদের খোঁজে আমরা বিশেষ দল গঠন করেছি। জমি সংক্রান্ত কোনও বিরোধের কারণে এই ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। তদন্ত চলছে।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.