Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
স্পিকার

সংসদে আর ধর্মীয় স্লোগান বরদাস্ত নয়, সাফ জানালেন স্পিকার

সংসদ স্লোগান দেওয়া বা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভের জায়গা নয়, বার্তা নতুন স্পিকারের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০১৯, ১৬:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০১৯, ১৬:২২

options
link
সংসদে আর ধর্মীয় স্লোগান বরদাস্ত নয়, সাফ জানালেন স্পিকার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভার স্পিকার পদে দায়িত্ব নেওয়ার পরই সাংসদদের উদ্দেশ্য সাফ বার্তা দিলেন ওম বিড়লা। নবনির্বাচিত স্পিকার জানিয়ে দিলেন, সংসদের নিম্নকক্ষে আর কোনও ধর্মীয় স্লোগান বরদাস্ত করা হবে না। একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “সংসদ গণতন্ত্রের মন্দির। তাই এটি নির্দিষ্ট নিয়ম মেনেই চালানো উচিত। সংসদ স্লোগান দেওয়া বা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখানোর জায়গা নয়।”

[আরও পড়ুন: রবীন্দ্রনাথের আদর্শে চলবে নতুন ভারত, ১৭তম লোকসভার সূচনায় বার্তা রাষ্ট্রপতির]

উল্লেখ্য, নতুন সাংসদদের শপথ অনুষ্ঠানে নজিরবিহীন নাটক দেখেছে গোটা দেশ। একের পর এক সাংসদ শপথবাক্য পাঠ করার পর ধর্মীয় বা রাজনৈতিক স্লোগান দিয়ে গিয়েছেন। ঘটনার সূত্রপাত শাসক শিবির থেকেই। হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি এবং ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী যখন শপথ নিতে যান তখন ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া শুরু করেন বিজেপি সাংসদরাই। তৃণমূল সাংসদদের উদ্দেশেও জয় শ্রীরাম ধ্বনি তোলেন সরকারপক্ষের সাংসদরা। পালটা, তৃণমূল সাংসদরা জয় হিন্দ, জয় বাংলা স্লোগান তোলেন। ওসাদুদ্দিন ওয়াইসির মতো সাংসদরা মুসলিমদের ধর্মীয় স্লোগান দিতে থাকেন। সংসদীয় রাজনীতিতে এই দৃশ্য বেনজির। যা নিয়ে বেশ উষ্মায় রাজনৈতিক মহল। স্পিকার নির্বাচনের দিন বিধানসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরিও এ প্রসঙ্গে সরব হন। স্পিকারকে নিরপেক্ষ হতে অনুরোধ করেন অধীরবাবু।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: নির্বাচনী প্রচারে মাত্রাতিরিক্ত খরচ, সাংসদ পদ হারাতে পারেন সানি দেওল!]

এরপরই স্পিকার ওম বিড়লা সাফ জানিয়ে দেন, লোকসভায় কোনওরকম স্লোগান দেওয়া বরদাস্ত করা হবে না। তিনি বলেন, “আমার মনে হয় না সংসদ স্লোগান দেওয়ার পা প্ল্যাকার্ড দেখানোর জায়গা। বিক্ষোভ দেখাতে হলে রাস্তায় দেখান। আপনাদের যাবতীয় যা অভিযোগ আছে, সেসব নিয়ে সরকারকে আক্রমণ করতেই পারেন। কিন্তু, সেটা গ্যালারিতে উঠে গিয়ে, বা ওয়েলে নেম নয়। আমি পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, সংসদ গণতন্ত্রের মন্দির। এই মন্দির সংসদীয় নিয়ম মেনেই কাজ করে। সব দলকেই আমি অনুরোধ করেছি। তাদের সংসদীয় রীতিনীতি মেনে চলা উচিত। জয় শ্রীরাম, বা জয় ভারত বা বন্দেমাতরম আমিও বলেছি। কিন্তু, সেটা অন্য ইস্যুতে। আমরা চেষ্টা করব এরপর যেন সংসদে এমন আর না হয়।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.