সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যায় রামায়ণ মিউজিয়াম গড়ার জন্য ২০ একর জমি প্রদান করলেন উত্তপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ ওই মিউজিয়াম গড়ার জন্য জমি চিহ্নিত করেছিল কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রক৷ বুধবার, সেই জমিতে মিউজিয়াম গড়ার অনুমতি দেন আদিত্যনাথ৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সুত্রে খবর, আগামী সপ্তাহের মধ্যেই এই নির্মাণ সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে৷ জানা গিয়েছে, ১৮ মাসের মধ্যেই মিউজিয়াম নির্মাণের কাজ সম্পূর্ণ করে ফেলতে চাইছে কেন্দ্রীয় সরকার৷
[নারদ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টের]
অযোধ্যায় রামায়ণ মিউজিয়াম গড়াকে কেন্দ্র করে ইতিমধ্যে সৃষ্টি হয়েছিল বিতর্কের৷ উত্তরপ্রদেশে সদ্য গদিচ্যুত অখিলেশ যাদব সরকারের সময় এই মিউজিয়াম গড়ার অনুমতি দেওয়া হয়নি৷ তার পরিবর্তে নির্বাচনী সমীকরণ মাথায় রেখে সমাজবাদী সরকার একটি রামলীলা পার্ক গড়ার কথা বলেছিল৷ উল্লেখ্য, আজ সকালেই রাম মন্দির সমস্যা নিয়ে এক বিবৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট৷ এদিন, বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর একটি পিটিশনের শুনানির সময় শীর্ষ আদালত রাম মন্দির বিতর্কটি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার পরামর্শ দেয়৷ প্রয়োজনে মধ্যস্ততা করার প্রস্তাবও দেয় সুপ্রিম কোর্ট৷
[5G প্রযুক্তিকে দিশা দেখাচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসুর গবেষণা]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন