Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
Yogi Adityanath

উত্তরপ্রদেশে বিজেপিই ফিরবে, ওয়েইসির চ্যালেঞ্জ গ্রহণ করে দাবি যোগী আদিত্যনাথের

তিনশোর বেশি আসনে জেতার দাবি করলেন যোগী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০২১, ২০:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০২১, ২০:০০

options
link
উত্তরপ্রদেশে বিজেপিই ফিরবে, ওয়েইসির চ্যালেঞ্জ গ্রহণ করে দাবি যোগী আদিত্যনাথের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: AIMIM সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi) চ্যালেঞ্জ জানিয়েছিলেন তাঁকে। বিলম্ব না করে সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। জানিয়ে দিলেন, ফের উত্তরপ্রদেশে ক্ষমতায় ফিরবে বিজেপিই (BJP)। তিনি এবং তাঁর দলের কর্মীরা ওয়েইসির চ্যালেঞ্জ গ্রহণ করছেন।

ওয়েইসি জানিয়েছিলেন, তাঁরা আপ্রাণ লড়াই করবেন, যোগীকে গদিচ্যুত করতে। তার জবাবে যোগীকে বলতে শোনা যায়, বিজেপি আবারও উত্তরপ্রদেশে ক্ষমতায় আসতে চলেছে এতে তাঁদের কোনও সন্দেহ নেই। তাঁর কথায়, ‘‘ওয়েইসি একজন বড় জাতীয় স্তরের নেতা। তিনি দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে প্রচার করেন মানুষের কাছে নিজের যোগ্যতা প্রমাণ করতে। যদি তিনি বিজেপিকে চ্যালেঞ্জ করে থাকেন, তাহলে বিজেপির কর্মীরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করছে। বিজেপিই যে সরকার গড়তে চলেছে তাতে কোনও সন্দেহ নেই।’’ কেবল জেতাই নয়, তিনশোর বেশি আসনে জিতেই যে বিজেপি ক্ষমতায় আসবে, সেই ভবিষ্যদ্বাণীও করেন যোগী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ভারতের ভুল মানচিত্র শেয়ার! শপথগ্রহণের আগেই বিতর্কে উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী]

গতকাল, শনিবার আসাদউদ্দিন ওয়েইসি জানিয়েছিলেন, তাঁর দল ও জোটসঙ্গীরা মিলে কঠোর পরিশ্রম করবেন যাতে বিজেপি উত্তরপ্রদেশে ক্ষমতায় প্রত্যাবর্তন করতে না পারে। তিনি বলেন, ‘‘ইনশাল্লাহ আমরা যোগী আদিত্যনাথকে উত্তরপ্রদেশে ফের মুখ্যমন্ত্রী হতে দেব না। যদি আমাদের মনোবল অটুট থাকে ও আমরা কঠোর পরিশ্রম করতে পারি তাহলে সব কিছুই সম্ভব। আমাদের প্রচেষ্টা থাকবে যাতে উত্তরপ্রদেশে আবার বিজেপি সরকার না গড়তে পারে।’’

উল্লেখ্য, ২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ১০০টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে ওয়েইসির দলের। ওম প্রকাশ রাজভরের নেতৃত্বাধীন সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি তথা SBSP-র সঙ্গে জোট করেছে AIMIM। এদিকে SBSP ছোট ছোট ন’টি দলের সঙ্গে হাত মিলিয়ে তৈরি করেছে ‘ভাগীদারি সংকল্প মোর্চা’। এদিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় না আসতে পেরে বিজেপি এবার ‘পাখির চোখ’ করছে উত্তরপ্রদেশে ক্ষমতা ধরে রাখার দিকেই। সেই লক্ষ্যেই আপ্রাণ লড়াই করতে প্রস্তুত হচ্ছে যোগী ও তাঁর দলীয় কর্মীরা।

[আরও পড়ুন: নেই স্মার্টফোন, হাজার বাধার মাঝেও পরীক্ষায় ৯৮% নম্বর! ভূস্বর্গের ছাত্রকে কুর্নিশ নেটদুনিয়ার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.