Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

টিফিন নিয়ে বচসার জেরে আত্মঘাতী ষষ্ঠ শ্রেণির ছাত্রী

নিজের ওড়নার ফাঁসেই আত্মঘাতী ছাত্রীটি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৯, ২০১৯, ১৩:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৯, ২০১৯, ১৩:১৭

options
link
টিফিন নিয়ে বচসার জেরে আত্মঘাতী ষষ্ঠ শ্রেণির ছাত্রী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের বাড়িতেই উদ্ধার হল ১১ বছরের কিশোরীর ঝুলন্ত দেহ৷ মৃতা শ্রেষ্ঠা দে যোধপুর গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী৷ পরিবারের অভিযোগ, স্কুলে সহপাঠীর সঙ্গে টিফিন নিয়ে বচসার জেরেই আত্মঘাতী হয়েছে ওই কিশোরী৷

[‘বাহুবলী’র চমক ফিকে করতে আসছে হাজার কোটির ‘মহাভারত’]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শ্রেষ্ঠার মা মহুয়া দে জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ন’টা নাগাদ৷ তার কিছুক্ষণ আগেই বড় মেয়েকে নিয়ে বাজারে গিয়েছিলেন তিনি৷ বাড়িতে তখন একাই ছিল শ্রেষ্ঠা৷ ফিরে এসে অনেকক্ষণ দরজায় ধাক্কা মেরেও শ্রেষ্ঠা যখন দরজা খোলেনি, তখন প্রতিবেশীদের ডাকেন তিনি৷ তাঁদের সাহায্যেই দরজা খোলা হয়৷ ভিতরে গিয়ে দেখা যায় শ্রেষ্ঠার দেহ তারই ওড়নারর ফাঁসে সিলিং ফ্যানে ঝুলছে৷ স্থানীয়দের সাহায্যেই দেহ উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসকরা শ্রেষ্ঠাকে মৃত বলে ঘোষণা করেন৷

[পাতে রসগোল্লা বেশি না কম? বচসার জেরে ভেস্তেই গেল বিয়ে]

পরিবারের অভিযোগ, সোমবার সকালে স্কুল থেকে ফেরার পর থেকেই মনমরা ছিল শ্রেষ্ঠার৷  সেদিন স্কুলে টিফিন নিয়ে সহপাঠীর সঙ্গে ঝামেলা হয় ১১ বছরের কিশোরীর৷ সেকথা বাড়িতে এসে নাকি জানিয়েও ছিল সে৷ তারপরই এই ঘটনা ঘটে৷ একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে৷ তবে তাতে কী লেখা রয়েছে তা জানা সম্ভব হয়নি৷ আপাতত মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ তারপরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানা গিয়েছে পর্ণশ্রী থানা সূত্রে৷

[সোশ্যাল সাইটে দিল্লি বিশ্ববিদ্যালয় লিখে সার্চ করলেই দেখা যাচ্ছে পর্নগ্রাফি!]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.