Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

শহরের স্কুলে ২ বছরের শিশুকে ‘যৌন নির্যাতন’, অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের

মেডিক্যাল টেস্টে মিলেছে যৌন হেনস্তার প্রমাণ৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০১৮, ১৪:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০১৮, ১৪:৪৪

options
link
শহরের স্কুলে ২ বছরের শিশুকে ‘যৌন নির্যাতন’, অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  শহরের স্কুলে আবারও যৌন নির্যাতনের শিকার এক শিশু৷  বেহালার ওই প্লে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন ছাত্রের বাবা৷ পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ৷ ঘটনার রিপোর্ট তলব শিশু সুরক্ষা কমিশনের৷

গত সোমবার স্কুলে একটি অনুষ্ঠান ছিল৷ ওই অনুষ্ঠান শেষের পর স্কুল থেকে ছেলেকে বাড়ি নিয়ে আসতে যান তার মা৷ শিশুর মায়ের দাবি, কাঁদতে কাঁদতেই স্কুল থেকে বেরোয় সে৷ বারবার প্রশ্ন করলেও, কান্নার কারণ কাউকে জানায় না ওই শিশুটি৷ এরপর স্নান করাতে গিয়ে শিশুর মধ্যে অস্বাভাবিকত্ব লক্ষ্য করেন তিনি৷ গোপনাঙ্গে ব্যথার কথাও মাকে জানায় সে৷ তড়িঘড়ি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় বছর দুয়েকের শিশুকে৷ ওই চিকিৎসকের পরামর্শে ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান তাঁদের ছেলেক৷ শারীরিক পরীক্ষায় যৌন হেনস্তার  স্পষ্ট প্রমাণ মিলেছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[কলেজ স্ট্রিটে যুবককে কুপিয়ে খুনের চেষ্টা, আটক ২ সন্দেহভাজন]

বৃহস্পতিবার সকালে স্কুলের প্রিন্সিপালের সঙ্গে দেখা করেন শিশুটির বাবা ও মা৷ অভিভাবকের অভিযোগ, গোটা ঘটনা শুনতে নারাজ স্কুল কর্তৃপক্ষ৷ গত সোমবারের সিসিটিভি ফুটেজ দেখতে চান ছাত্রের বাবা-মা৷ ফুটেজ দেখানোর জন্য দু’ঘণ্টা সময় চেয়ে নেন প্রিন্সিপাল৷ হাজার টালবাহানার পর ওইদিনের সিসিটিভি ফুটেজ নেই বলে জানিয়েও দেন তিনি৷ এমনকি প্লে স্কুলের তরফে দাবি করা হয়, ৩ জুলাই পর্যন্ত স্কুলের সিসি ক্যামেরায় কোনও কিছুই রেকর্ড হয়নি৷

[খেলতে খেলতে মাঠেই মৃত্যু তরুণ ফুটবলারের, বেলঘরিয়ায় শোকের ছায়া]

ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন শিশুর বাবা৷ পকসো আইনে মামলা রুজু করে চলছে তদন্ত৷ শিশুর আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা বলেন,‘‘আমরা চাই অবিলম্বে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিক৷ অভিযুক্তের কঠোর শাস্তি হোক৷’’ স্কুল যেতে ভয় পাচ্ছে শিশুটি৷ আপাতত বাড়িতেই রয়েছে খুদে পড়ুয়া৷

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.