Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬

অটিজম আক্রান্ত তরুণকে হেনস্তা! পুলিশের জালে চেতলার ৩ নাবালক

অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে নিগৃহীতার পরিবার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৩, ১৮:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৩, ১৮:০০

options
link
অটিজম আক্রান্ত তরুণকে হেনস্তা! পুলিশের জালে চেতলার ৩ নাবালক zoom

অর্ণব আইচ ও নিরুফা খাতুন: অটিজম আক্রান্ত তরুণকে মারধর। পুলিশের জালে ৩ নাবালক। চেতলা থানার বাসিন্দা ওই তিন নাবালক বর্তমানে থানায় রয়েছে বলেই খবর।

ঘটনার সূত্রপাত গতকাল অর্থাৎ রবিবার রাতে। ওই দিন চেতলার বাসিন্দা এক তরুণ সাদার্ন অ্যাভিনিউয়ের দিকে হেঁটে যাচ্ছিলেন। অভিযোগ, রাসবিহারীর কাছে তাঁর পথ আটকায় চার তরুণ। তাঁকে নাচতে বলে ওই চারজন। আপত্তি করলে তাঁকে রাস্তায় ফেলে মারধরও করা হয় বলে অভিযোগ। বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়েন ওই তরুণ। এরপর মায়ের সঙ্গে টালিগঞ্জ থানায় যান তিনি। অভিযোগ দায়ের করেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: কমছে স্নাতকে ভরতির আবেদনের সংখ্যা, আসন পূরণে চিন্তায় কলেজ কর্তৃপক্ষ]

অভিযোগ পাওয়ামাত্রই তদন্ত শুরু করে পুলিশ। সোমবার সকালে নিগৃহীতের বাড়িতে যান টালিগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়। তারপরই আটক করা হল অভিযুক্ত তিন নাবালককে। জানা গিয়েছে, তারা প্রত্যেকেই চেতলা এলাকার বাসিন্দা। উচ্চমাধ্যমিক পাশ করেছে সদ্যই। উল্লেখ্য, এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার হেনস্তার শিকার হন ওই তরুণ। বারবার নিগ্রহের জেরে মানসিকভাবে বেশ খানিকটা ভেঙে পড়েছেন তিনি।

[আরও পড়ুন: লটারি ব্যবসায় ঝামেলা, প্রতিশোধ নিতে খুন! লেকটাউন হত্যাকাণ্ডে ধৃত মাস্টারমাইন্ড]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.