Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

অভিনেত্রীর শ্লীলতাহানি, যাদবপুরে গ্রেফতার পাঁচ

বর্ষবরণের রাতে হেনস্থার শিকার হন বাংলা টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেত্রী৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১০, ২০১৭, ১৫:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১০, ২০১৭, ১৫:২৬

options
link
অভিনেত্রীর শ্লীলতাহানি, যাদবপুরে গ্রেফতার পাঁচ zoom

স্টাফ রিপোর্টার: বর্ষবরণের রাতে যাদবপুরে বাংলা টেলিভিশনের জনপ্রিয় সিরিয়ালের এক  অভিনেত্রীকে শ্লীলতাহানির ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ৷ এই পাঁচ অভিযুক্ত হল শেখ সিরাজুদ্দিন (২৬), শেখ সাহিলুদ্দিন (২০), আনন্দ মণ্ডল (২১), গৌতম নস্কর (৩২) ও বিশ্বজিৎ দাস (৩০)৷ সোমবার রাতেই এই পাঁচ জনকে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে যাদবপুর থানার পুলিশ৷ এরা চারু মার্কেট ও লেক থানা এলাকার বাসিন্দা বলেই পুলিশের তরফে জানানো হয়েছে৷ এদের গ্রেফতারের পাশাপাশি একটি ইনোভা গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ এই গাড়িটি করেই পাঁচ অভিযুক্ত একটি পানশালার সামনে আসে৷ ওইদিন রাতের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই পুলিশ তাদের গ্রেফতার করেছে৷

শ্লীলতাহানির ঘটনাটি ঘটেছিল প্রিন্স আনোয়ার শা রোডের ঢাকার কালীবাড়ির কাছে একটি পানশালার সামনে৷ ওইদিন রাতে অভিযুক্ত পাঁচ জন একটি গাড়িতে করে সেখানে আসে৷ তখন সেখানেই ওই অভিনেত্রী ছিলেন৷ প্রথমে কটূক্তি, তারপর ওই অভিনেত্রীর শ্লীলতাহানি করার চেষ্টা করে ওই পাঁচ জন৷ বর্ষবরণের রাতে অভিনেত্রীর সঙ্গে তাঁর বয়ফ্রেন্ডও ছিল৷ গাড়ি পার্কিং করা নিয়েই ওই পাঁচ যুবকের সঙ্গে অভিনেত্রী ও তাঁর বয়ফ্রেন্ডের বচসা বাধে৷ বচসার সময়ই ওই অভিনেত্রীর হাত ধরে টানে অভিযুক্ত পাঁচ যুবক৷ এই ঘটনার পরই ওই অভিনেত্রী যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনাটি লেক থানা এলাকায় হলেও যাদবপুর থানায় অভিযোগ দায়ের হওয়ায় যাদবপুর থানার পুলিশ সোমবার রাতে পাঁচ জনকে গ্রেফতার করে৷ বরানগরের বাসিন্দা ওই তরুণীর শ্লীলতাহানির ঘটনার সিসিটিভি ফুটেজ দেখেই পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে৷ পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে৷

ছবি প্রতীকী 

আরও পড়ুন –

(প্রেম ফিরে পেতে প্রেমিকার স্বামীকে খুন করল জিম ট্রেনার)

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.