Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
RG Kar Case

১৪ আগস্ট রাতে আর জি কর হাসপাতালে ভাঙচুর, জামিন আরও ৫০ অভিযুক্তর

ইতিমধ্যে মোট ৮৮ জন অন্তর্বর্তী জামিন পেলেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৭, ২০২৪, ২০:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৭, ২০২৪, ২০:১১

options
link
১৪ আগস্ট রাতে আর জি কর হাসপাতালে ভাঙচুর, জামিন আরও ৫০ অভিযুক্তর zoom

অর্ণব আইচ: ১৪ আগস্ট রাতে আর জি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় জামিন পেলেন ৫০ অভিযুক্ত। সোমবার জামিন মঞ্জুর করে শিয়ালদহ আদালত। উল্লেখ্য, আগেই এই মামলায় জামিন পেয়েছিলেন চারজন।

তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের প্রতিবাদে গত ১৪ আগস্ট রাতে ‘রাত দখল’ কর্মসূচিতে অংশ নেন মহিলারা। অভিযোগ, ওই রাতেই আর জি কর হাসপাতালে ঢুকে তাণ্ডব চালায় বহিরাগতরা। এই ঘটনায় ভেঙে তছনছ হয়ে যায় হাসপাতাল। জখম হন আন্দোলনরত চিকিৎসক ও পুলিশকর্মীরা। জরুরি বিভাগ, ওষুধের স্টোররুম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় শ্যামপুকুর, উল্টোডাঙা ও টালা থানায় তিনটি মামলা রুজু হয়েছিল। গ্রেপ্তার হয়েছিলেন অনেকে। ইতিমধ্যে মোট ৮৮ জন অন্তর্বর্তী জামিন পেলেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হামলার ঘটনায় এবার তিনজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছিল। কলকাতা পুলিশ সূত্রে খবর, তিনজন আধিকারিক- দুজন এসি এবং একজন ইনস্পেক্টরই তাণ্ডবের রাতে হাসপাতালে কর্তব্যরত ছিলেন। কলকাতা পুলিশ সূত্রে খবর তিন আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হয়েছে। 

উল্লেখ্য, হামলাকারীদের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছিল। সেদিনের ঘটনার ভিডিও ফুটেজে বাম যুব সংগঠনের পতাকা দেখা গিয়েছে। তবে কি ডিওয়াইএফআই (DYFI)হামলা চালিয়েছে? শাসকদল তৃণমূলের অভিযোগের তির অবশ্য বিরোধীদের দিকেই। আবার একাংশের মত, হামলাকারীরা পরিচয় আড়াল করতেই ডিওয়াইএফআই-এর পতাকা ব্যবহার করেছিল? এই মামলার দ্রুত কিনারা করতে ১৫ সদস্যের সিট গঠন করল লালবাজারের (Lalbazar) গুন্ডাদমন শাখা। পরে এই তদন্তভার সিবিআইয়ের হাতে হস্তান্তরিত হয়। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.