সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : বুধবারের সকালে ফের পথের বলি এক মহিলা। সল্টলেকের বিডি ব্লকে দুটি বাসের রেষারেষিতে প্রাণ গেল এক বাইক আরোহী মহিলার। আহত হয়েছেন বাইক চালকও।

সকাল পৌনে ৭টা নাগাদ বিডি ব্লকে নিজের সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে বাইকে চড়ে ফিরছিলেন সোনালি দে নামের ওই মহিলা। ঠিক সেইসময় উল্টোডাঙাগামী ২০১ ও ২১৫ নম্বর রুটের দুটি বাস রেষারেষি করছিল বলে অভিযোগ। বিডি ব্লক বাসস্ট্যান্ডের সামনে বাস দুটির মাঝে পড়ে যায় বাইকটি। বাসের ধাক্কায় বাইক থেকে পড়ে গেলে, পিছন থেকে আরেকটি বাস এসে পিষে দেয় মহিলাকে৷ গুরুতর আহত হন বাইকচালকও।
পরে বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় মহিলার। দুটি বাসেরই চালক পলাতক। ইতিমধ্যে পুলিশের নিরাপত্তার গাফিলতি তুলে রাস্তা অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা৷ ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষদের মধ্যে৷ অবরোধে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে রাস্তা৷ পরে বিধাননগর উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তাদের অভিযোগ, অত্যন্ত দুর্ঘটনা প্রবণ এলাকা হলেও যথাযথ পুলিশি টহল নেই এখানে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন এলাকাবাসী।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন