অর্ণব আইচ: রাতে জুয়ার আসরে চলছিল দেদার মদ্যপান৷ জুয়ায় হেরে বন্ধুর স্ত্রীর সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি৷ তাই পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে আবদুল আব্বাস শেখ ওরফে পাপ্পুকে৷ টালা পার্কে যুবক খুনে মৃতের এক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তদন্তকারীদের দাবি, জেরায় খুনের কথা স্বীকারও করেছে সে৷
মঙ্গলবার সকালে যখন বড়দিনের আনন্দে মাতোয়ারা শহরবাসী, তখন উত্তর কলকাতায় টালা পার্কের একটি নর্দমা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ মৃতদেহের পাশে পড়েছিল একটি রক্তমাখা ইট৷ ঘটনাস্থল থেকে মদের বোতলও উদ্ধার করে পুলিশ৷ মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল৷ তদন্তে জানা যায়, মৃত যুবকের নাম শেখ আবদুল আব্বাস ওরফে পাপ্পু৷ টালা পার্কেরই বাসিন্দা তিনি৷ যে নর্দমা থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছিল, তার পাশেই পাপ্পুর বাড়ি৷ বড়দিনের সকালে এমন ঘটনায় এলাকা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ ঘটনার দিনই জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করেছিল পুলিশ৷ বুধবার সকালে পাপ্পুর বন্ধু কালামকে গ্রেপ্তার করে পুলিশ৷
[ গড়িয়ায় কেক কারখানায় বিস্ফোরণ, আহত ১০ কর্মী]
তদন্তকারীদের বক্তব্য, রোজ রাতেই টালা পার্কের ওই এলাকায় মদের আসর বসত৷ বন্ধুদের সঙ্গে মদ্যপান করতেন পাপ্পু৷ বড়দিনের আগের রাতে অর্থাৎ সোমবার রাতে মদ্যপানের সঙ্গে জুয়া খেলাও চলছিল৷ জুয়ায় হেরে যান পাপ্পু৷ জেরায় পাপ্পুর বন্ধু কালাম জানিয়েছে, নেশার ঘোরে তার স্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে পাপ্পু৷ রাগের মাথায় পাথর দিয়ে মাথা থেঁতলে পাপ্পুকে খুন করে সে৷ এরপর মৃতদেহটি নর্দমায় ফেলে দিয়ে পালিয়ে যায়৷ তবে খুনের পিছনে অন্য কোনও কারণ আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন