সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গভীর রাতে ফোনে মেসেজ এসেছিল৷ ঘুমের ঘোরে তা আর দেখেননি অভিনেতা দেবেশ চট্টোপাধ্যায়৷ সকালে দেখে চক্ষু চড়কগাছ৷ দেখেন, কেউ বা কারা তাঁর অ্যাকাউন্ট সাফ করে সব টাকা তুলে নিয়েছে৷
ক’দিন আগেই ব্যাঙ্ক আ্যাকাউন্ট থেকে টাকা উধাওয়ের ঘটনায় সাড়া পড়েছিল৷ সে চক্র যে এখনও সক্রিয় তারই প্রমাণ মিলল৷ শুক্রবার রাতে এই জালিয়াতির শিকার হন দেবেশ চট্টোপাধ্যায়৷ শনিবার সকালে পুরো বিষয়টি তাঁর নজরে আসে৷ অভিনেতা জানাচ্ছেন, দু’দফায় তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে৷ প্রথমবার ৩২ হাজার টাকা৷ দ্বিতীয়বার ৩৪ হাজার টাকারও বেশি৷ তিনি নিজে সে টাকা তোলেননি৷ কাউকে টাকা তুলতে ও বলেননি৷ সংশ্লিষ্ট ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে ফোন করেও কোনও সুরাহা হয়নি৷ এরপরই বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন তিনি৷ পরে তাঁকে বিধাননগর থানার সাইবার ক্রাইম বিভাগে যেতে বলা হয়৷
এদিকে থিয়েটারের কাজে আজই শহর ছাড়ছেন তিনি৷ অন্য অ্যাকাউন্টে টাকা থাকলেও নোট বাতিলের জেরে তা তুলতে পারবেন না৷ ফলে বেশ বিপাকেই পড়েছেন অভিনেতা৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন