Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Administration Reshuffle

সরিয়েছিল কমিশন, পদে ফেরাল নবান্ন! নির্বাচন মিটতেই রাজ্যে প্রশাসনিক রদবদল

একাধিক জেলার জেলাশাসক, পুলিশ সুপার থেকে মহকুমাশাসক বদল করল নবান্ন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২৪, ১৮:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২৪, ১৮:৪০

options
link
সরিয়েছিল কমিশন, পদে ফেরাল নবান্ন! নির্বাচন মিটতেই রাজ্যে প্রশাসনিক রদবদল zoom
ফাইল ছবি

নব্যেন্দু হাজরা: নির্বাচন মিটতেই প্রশাসনিক রদবদল(Administration Reshuffle)। একাধিক জেলার জেলাশাসক, পুলিশ সুপার থেকে মহকুমাশাসক বদল করল নবান্ন। ভোটের সময় বহু আইপিএস, আমলাকে বদলি করেছিল নির্বাচন কমিশন। এবার তাঁদের যথাস্থানে ফেরানোর প্রক্রিয়া শুরু করল নবান্ন।

ভোটের সময় আইপিএস কোটেশ্বর রাওকে সুন্দরবন পুলিশ জেলা পুলিশ সুপারের পদ থেকে সরিয়েছিল কমিশন। ভোটের কাজে যুক্ত রাখা যাবে না বলে জানিয়েছিল। সেই মতো ট্রাফিক বিভাগের সুপারের দায়িত্ব সামলাচ্ছিলেন কোটেশ্বর রাও। এবার তাঁকে সুন্দরবনের পুলিশ সুপারে পদে বহাল করা হল। রাজ্যের বিধায়ক লাভলি মৈত্রর স্বামী সৌম্য় রায়কেও বদলি করা হয়েছিল। যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট মিটতেই সৌম্যকে দক্ষিণ-পশ্চিম কলকাতার ডিসি বদলে বহাল করা হল। পুরুলিয়ার পুলিশ সুপার পদে ফিরলেন আইপিএস আধিকারিক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: DA নিয়ে বড় ঘোষণা রাজ্যের, জামাইষষ্ঠীর আগেই সরকারি কর্মচারীদের জন্য সুখবর]

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পদে ফিরলেন ধৃতিমান সরকার। দক্ষিণ-পশ্চিম কলকাতা ডিভিশনের ডিসি ছিলেন রাহুল দে, তাঁকে এসটিএফের ডিসি পদে নিয়োগ করা হল। আশিস মৌর্যকে পুরুলিয়ার এসপি পদে বসিয়েছিল কমিশন, তাঁকে আসানসোল-দুর্গাপুর পুলিশে ডিসি পদে নিয়োগ করা হল। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পদে থাকা ডা. সোনাওয়ানে কুলদীপ সুরেশকে বারাকপুরের ডিসি (সেন্ট্রাল) করা হল। আরও বেশ কয়েকজন আইপিএস আধিকারিককে রদবদল করা হয়েছে।

কাঁথির মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাসকে সরিয়ে দেওয়া হয়েছিল। এদিন তাঁকে ফের বহাল করা হল। মিনাখাঁর মহকুমাশাসক পদে ফিরলেন আমিনুল ইসলাম খান।

[আরও পড়ুন: গুলিবিদ্ধ অবস্থায় পালিয়েও শেষরক্ষা হল না, রানিগঞ্জের ডাকাতিতে গ্রেপ্তার আরও ১]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.