Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Child Trafficking

শিশু পাচার কাণ্ডে সিআইডির জালে নার্সিংহোমের কর্মী, চক্রের চাঁইয়ের সঙ্গে সরাসরি যোগ

দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় সিআইডি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৪, ১০:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৪, ১০:১৩

options
link
শিশু পাচার কাণ্ডে সিআইডির জালে নার্সিংহোমের কর্মী, চক্রের চাঁইয়ের সঙ্গে সরাসরি যোগ zoom
প্রতীকী ছবি

অর্ণব আইচ: শিশু পাচার কাণ্ডে সিআইডির হাতে গ্রেপ্তার হল আরও এক ব‌্যক্তি। তাঁর সঙ্গে চক্রের চাঁইয়ের সরাসরি যোগ রয়েছে বলে খবর। চক্রের বাকিদের খোঁজ পেতে দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় সিআইডি।

পুলিশ জানিয়েছে, সৌরভ অধিকারী নামে ওই ব‌্যক্তি দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুরের একটি নার্সিংহোমের কর্মী। বুধবার ধৃত সৌরভকে হাওড়া আদালতে তোলা হয়। ওই ব‌্যক্তির সঙ্গে শিশু পাচার চক্রের অন‌্যতম মাথা গৃহবধূ মুকুল সরকারের যোগ মিলেছে। এদিন নতুন আইনে ফের মুকুল নামে ওই মহিলাকে সিআইডি নিজেদের হেফাজতে নিয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সিআইডির সূত্র জানিয়েছে, নদিয়ার হাঁসখালির বাসিন্দা সৌরভ কয়েক বছর আগে ঠাকুরপুকুরের ওই নার্সিংহোমে কাজ করতে শুরু করে। যাতায়াতের সুবাদে ২০২২ সালে ওই নার্সিংহোমে সৌরভের সঙ্গে মুকুলের পরিচয় হয়। সৌরভকে মুকুলের স্বামী মানিকও চিনত। উল্লেখ‌্য, বিহার থেকে পাচার হওয়া শিশু-সহ শালিমার থেকে সিআইডির হাতে গ্রেপ্তার হয় দম্পতি মানিক ও মুকুল। মুকুলের কাছ থেকে রাজ‌্য পুলিশের সিআইডি আরও কিছু তথ‌্য পেতে চাইছে। তাই ভবানী ভবনে সৌরভ ও মুকুলকে মুখোমুখি বসিয়ে জেরা চলছে বলে জানিয়েছে পুলিশ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.