সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনদিনের লড়াইয়ের পর থেমে গেল জীবনযুদ্ধ। আর জি কর হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের (Atin Ghosh) মা। বুধবার সকাল ৭ টায় তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
কলকাতার নলিন সরকার স্ট্রিটের বাড়িতে থাকতেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের মা। গত শনিবার বাড়িতে পুজো করার সময় ঘটে দুর্ঘটনা। প্রদীপ থেকে কোনওভাবে আগুন লেগে যায় বৃদ্ধার শাড়িতে। দাউদাউ করে জ্বলে ওঠে শাড়ি। আর্তনাদ শুরু করেন তিনি। চিৎকারে পরিবারের সদস্যরা এসে দেখেন দাউদাউ করে জ্বলছে আগুন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আর জি কর মেডিক্যাল কলেজে।
[আরও পড়ুন: রাজবংশী মুখের পর এবার কি কীর্তন শিল্পী? বাংলায় বিজেপির রাজ্যসভার প্রার্থী কে?]
রবিবারই হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, অতীন ঘোষের মায়ের শরীরের ৬৫ থেকে ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। তড়িঘড়ি চিকিৎসা শুরু হলেও সাড়া দিচ্ছিলেন দেরিতে। ফলে দুশ্চিন্তা ছিলই। বুধবার সকালে বৃদ্ধাকে মৃত ঘোষণা করলেন চিকিৎকরা।
[আরও পড়ুন: বাজেট অধিবেশনেই CAA লাগুর পরিকল্পনা! কোন পথে হাঁটছে কেন্দ্র?]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন