Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৯ জুলাই ২০২৬

হারায়নি সততা, টাকা ভরতি ব্যাগ ফেরালেন টোটো চালক

যে টাকা আমার কষ্টার্জিত নয় তা নিজের হতে পারে না। উপলব্ধি সুকুমারবাবুর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৬, ২০১৮, ০৩:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৬, ২০১৮, ০৩:২৫

options
link
হারায়নি সততা, টাকা ভরতি ব্যাগ ফেরালেন টোটো চালক zoom

ব্রতদীপ ভট্টাচার্য: টাকাভর্তি প্রধান শিক্ষিকার ব্যাগ কুড়িয়ে পেয়ে তা ফিরিয়ে দিয়ে সততার নজির গড়লেন এক টোটো চালক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বারাসতের বাণীকণ্ঠ নগরে। টোটো চালক বৈদ্যনাথ গাইন ওরফে সুকুমারের এই সততায় খুশি খোয়া যাওয়া ব্যাগের মালকিন বারাসত কালীকৃষ্ণ স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমি সেনগুপ্ত। শুক্রবার প্রধান শিক্ষিকাকে ২৫ হাজার টাকার ব্যাগ ফিরিয়ে দিয়ে সুকুমারবাবু জানিয়েছেন, “যে টাকা আমার কষ্টার্জিত নয় তা কখনই আমার হতে পারে না।”

[৪৫ থেকে আচমকা অ্যাকাউন্টে ৮ লক্ষ টাকা, ব্যাঙ্কের ‘পরিষেবায়’ বিভ্রান্ত ব্যবসায়ী]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ একটি গুরুত্বপূর্ণ কাজে স্কুল থেকে বেরিয়ে বাড়ি ফিরছিলেন প্রধান শিক্ষিকা মৌসুমি সেনগুপ্ত। স্কুলে যাওয়ার আগেই অবশ্য ব্যাঙ্ক থেকে ২৫ হাজার টাকা তুলেছিলেন প্রধান শিক্ষিকা। বারাসত পাওনিয়র এলাকায় বাড়ির কাছে এসে প্রধান শিক্ষিকা দেখেন তাঁর সঙ্গে থাকা ব্যাগটি নেই। প্রথমে তিনি ভাবেন হয়ত স্কুলেই ভুল করে ফেলে রেখে এসেছেন ব্যাগটি। এরপর তিনি ফিরে যান স্কুলে। সেখানে গিয়ে ব্যাগ খুঁজে না পাওয়ায় তিনি বুঝতে পারেন রাস্তায় কোথাও তাঁর ব্যাগ পড়ে গিয়ে থাকতে পারে। একদিকে ব্যাগের ২৫ হাজার টাকা ও তার উপর স্কুলের গুরুত্বপূর্ণ কাগজ, পরিচয় পত্র ও স্কুলের স্ট্যাম্প ছিল ব্যাগের মধ্যে। বাধ্য হয়েই বৃহস্পতিবার সন্ধ্যায় বারাসত থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন মৌসুমিদেবী।

অন্যদিকে এদিন বিকেলেই নিজের টোটোর পিছন দিকে স্টেফনি চাকার সঙ্গে একটি ব্যাগকে জড়িয়ে থাকতে দেখেন চালক সুকুমারবাবু। এরপর তিনি ব্যাগ খুলে দেখেন তার মধ্যের টাকা। এরপর সেখান থেকে সোজা বাড়ি চলে আসেন। বাড়িতে ছেলেকে ব্যাগ দেখান। সুকুমারবাবুর ছেলে এরপর ব্যাগ খুঁজে প্রধান শিক্ষিকার পরিচয় জানতে পারেন। কিন্তু ব্যাগ ফিরিয়ে দিতে গেলে ঠিকানা বা ফোন নম্বরের প্রয়োজন। তা খুঁজতে গিয়ে সুকুমারবাবু যোগাযোগ করেন ভায়রাভাইয়ের সঙ্গে। যিনি আবার পেশার সূত্রে কালীকৃষ্ণ স্কুলের পুলকার চালক। তার সূত্র ধরেই এক ছাত্রীর বাবার মাধ্যমে জোগাড় হয় প্রধান শিক্ষিকা মৌসুমিদেবীর ফোন নম্বর। বৃহস্পতিবার রাতেই ব্যাগ খুঁজে পাওয়ার কথা মৌসুমিদেবীকে জানান সুকুমারবাবু। সেই মতো শুক্রবার সকালে স্কুলে গিয়ে প্রধান শিক্ষিকাকে ব্যাগ ফেরত দিয়ে আসেন। সুকুমারবাবুর সততায় মুগ্ধ প্রধান শিক্ষিকা।

[ফের মালদহে জাল নোটের হদিশ, ৪.৬২ লক্ষ টাকার নোট বাজেয়াপ্ত]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.