সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়: আইপিএলে ধোনি বনাম কোহলি৷ হাই ভোল্টেজ ম্যাচ৷ তাকে কেন্দ্র করেই চলছিল জোরদার বেটিং৷ গোপন সূত্রে খবর পেয়ে হাজির হন লালবাজারের গোয়েন্দারা৷ হাতেনাতে পাকড়াও হয় দুই বুকি৷
[ ভাগাড় থেকে মাংস যাবে হোটেলে, হিমঘরে মজুত টন টন মাংস ]
ঘটনা জোড়াবাগানের ৩৫ নং এমএস লেনের৷ সেখানে একটি ফাঁকা ফ্ল্যাটে সক্রিয় ছিল বেটিং চক্র৷ বুধবার রাতে ছিল চলতি আইপিএলের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ৷ মুখোমুখি হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি৷ ডেভিলিয়ার্সের দাপুটে ব্যাটিংয়ের জোরে রানের পাহাড়ে পৌঁছেছিল আরসিবি৷ পালটা লড়াই চালাচ্ছিল চেন্নাই৷ ম্যাচে উত্তেজনা ছিল চূড়ান্ত৷ সেই সুযোগেই সক্রিয় হয় বেটিং চক্র৷ জোড়াবাগানের এক ফাঁকা ফ্ল্যাটে বসে চক্র নিয়ন্ত্রণ করছিল দুই বুকি৷ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান লালবাজারের গোয়েন্দারা৷ হাতেনাতে পাকড়াও হয় আমজাদ আলি ওরফে টিটু এবং জিয়াউদ্দিন ভিকি৷ জানা যাচ্ছে, ফ্ল্যাটটি আমজাদেরই৷ আর ভিকির বাড়ি সিআর অ্যাভিনিউতে৷ দু’জনকেই গ্রেপ্তার করে পুলিশ৷ বাজেয়াপ্ত করা হয় বেশ কয়েকটি মোবাইল, ল্যাপটপ ও নোটবুক৷ তাদের জিজ্ঞাসাবাদ করে শহরের অন্যত্র বেটিং চক্রের হদিশের চেষ্টায় গোয়েন্দারা৷
[ ডিভোর্স মামলায় গরহাজির শোভন, ফের দম্পতিকে তলব আদালতের ]
গত সপ্তাহে যাদবপুরেও একটি বেটিং চক্রের পর্দাফাঁস হয়েছিল৷ শুধু বেটিংয়ের জন্যই মাসিক পাঁচ হাজার টাকায় ঘর ভাড়া নিয়েছিল বুকিরা৷ সেখানেও গোপন সূত্রে খবর পেয়ে তাদের পাকড়াও করে পুলিশ৷ মধ্য কলকাতার বেটিং চক্রের সঙ্গে তার কোনও যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷ আইপিএল চলাকালীন জেলায় জেলায় সক্রিয় বেটিং চক্র৷ খোদ কলকাতাতেও যে তা রমরমিয়ে চলছে, একের পর এক ঘটনায় তা প্রমাণ হচ্ছে৷ ফলত নড়েচড়ে বসেছেন কর্তারা৷ বাড়ানো হয়েছে নজরদারি৷ বড়বাজার, পোস্তা, বাগুইআটির মতো এলাকায় কড়া নজর রাখছেন গোয়েন্দারা৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন